জাবি ভর্তি পরীক্ষা নিয়ে সর্বশেষ যা জানা গেল

১৬ আগস্ট ২০২৬, ০৫:৩৭ PM
‎জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

‎জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

‎জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ এবং বিভাগীয় পর্যায়ে পরীক্ষা আয়োজনের বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস-চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. শামছুল আলম।

‎রবিবার (১৬ আগস্ট) ডেইলি ক্যাম্পাসের সঙ্গে মুঠোফোনে আলাপকালে তিনি এ তথ্য জানান। ‎প্রো-ভাইস-চ্যান্সেলর বলেন, ‘২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। বিভাগীয় পর্যায়ে পরীক্ষা নেওয়ার সম্ভাব্যতা যাচাই করতে কয়েকটি কমিটি বিভিন্ন বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেছে। তাদের প্রতিবেদন পাওয়ার পর ভর্তি কমিটির সভায় বিষয়টি নিয়ে আলোচনা হবে। এরপরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’

‎বিভাগীয় পর্যায়ে ভর্তি পরীক্ষা আয়োজনের অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, পরিদর্শনকারী কমিটিগুলো সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলোর অবকাঠামো, পরীক্ষা পরিচালনার সক্ষমতা ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা যাচাই করেছে। তবে কোথায় কোথায় পরীক্ষা নেওয়া হবে, সে বিষয়েও এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।

‎রংপুর বিভাগে ভর্তি পরীক্ষা আয়োজনের সম্ভাবনা সম্পর্কে তিনি বলেন, ‘এখনো সব জায়গা পরিদর্শন করা সম্ভব হয়নি। কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানের তথ্য সংগ্রহ করা হচ্ছে। তাই রংপুরসহ কোনো বিভাগেই পরীক্ষা আয়োজনের বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না।’

প্রসঙ্গত, ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা বিভাগীয় পর্যায়ে আয়োজনের সম্ভাব্যতা যাচাইয়ের লক্ষ্যে গত ৮ জুলাই চারটি উপ-কমিটি গঠন করা হয়। এসব কমিটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) এবং খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা পরিচালনার পদ্ধতি, ব্যবস্থাপনা ও সার্বিক অভিজ্ঞতা সম্পর্কে তথ্য সংগ্রহ করেছে। কমিটির প্রতিবেদন পাওয়ার পর ভর্তি কমিটির সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

আগস্টে সড়কে দিনে প্রাণ ঝরেছে ১৫ জনের
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
স্ত্রীকে শিকলে বেঁধে নির্যাতনের ভিডিও পাঠানো হয় ভাইকে, ৩ দি…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
৭ রানে ৬ উইকেট নিলেন সান্ধু, সেমিফাইনালে পাকিস্তান
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চালু হলো চক্রাকার বাস
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
চ্যাম্পিয়নস লিগের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
পূজায় ডিজে বাজানো নিষিদ্ধ করলেন শুভেন্দু অধিকারী
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9