তরুণ কলাম লেখক ফোরাম জাতীয় বিশ্ববিদ্যালয় শাখার নেতৃত্বে চৈতি-রাইহান

১৭ আগস্ট ২০২৬, ০৯:২৫ PM
বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, জাতীয় বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটি।

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, জাতীয় বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটি। © সংগৃহীত ও সম্পাদিত

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, জাতীয় বিশ্ববিদ্যালয় শাখার ২০২৬-২৭ কার্যকালের নতুন নেতৃত্বে সভাপতি হিসেবে তানজিনা আক্তার চৈতি ও সাধারণ সম্পাদক হিসেবে রাইহান উদ্দিনকে মনোনীত করা হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) সংগঠনের কেন্দ্রীয় সভাপতি রুহুল আমিন ও সাধারণ সম্পাদক সাইশা সুলতানা সাদিয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৬-২৭ কার্যকালের জন্য তানজিনা আক্তার চৈতি ও রাইহান উদ্দিনকে জাতীয় বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে। আগামী সাত কার্যদিবসের মধ্যে সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তর সম্পাদক বরাবর পাঠানোর দায়িত্ব দেওয়া হয়েছে নবনিযুক্ত সভাপতি ও সাধারণ সম্পাদককে।

তানজিনা আক্তার চৈতি জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত চট্টগ্রাম কলেজের সমাজবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করেছেন। বর্তমানে তিনি একই কলেজে স্নাতকোত্তরে অধ্যয়নরত।

অন্যদিকে, সাধারণ সম্পাদক রাইহান উদ্দিন জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত টঙ্গী সরকারি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। পাশাপাশি তিনি টঙ্গীর তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগেরও শিক্ষার্থী।

নতুন দায়িত্ব পেয়ে সভাপতি তানজিনা আক্তার চৈতি বলেন, ‘জাতীয় বিশ্ববিদ্যালয় শাখার সভাপতির দায়িত্ব অর্পণের জন্য আমি সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞ ও আনন্দিত। সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় তারুণ্যের মেধা, মনন ও শক্তিকে কাজে লাগিয়ে লেখালেখির চর্চাকে আগামী দিনে আরও এগিয়ে নেওয়ার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করব।’

সাধারণ সম্পাদক রাইহান উদ্দিন বলেন, ‘বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, জাতীয় বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদকের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব আমাকে অর্পণ করায় আমি কেন্দ্রীয় সংসদসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। সাধারণ শিক্ষার্থীদের মননে সাহিত্যপ্রেম ও লেখালেখির আলো ছড়িয়ে দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’

আগস্টে সড়কে দিনে প্রাণ ঝরেছে ১৫ জনের
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
স্ত্রীকে শিকলে বেঁধে নির্যাতনের ভিডিও পাঠানো হয় ভাইকে, ৩ দি…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
৭ রানে ৬ উইকেট নিলেন সান্ধু, সেমিফাইনালে পাকিস্তান
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চালু হলো চক্রাকার বাস
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
চ্যাম্পিয়নস লিগের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
পূজায় ডিজে বাজানো নিষিদ্ধ করলেন শুভেন্দু অধিকারী
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9