শিক্ষাপ্রতিষ্ঠানের পাশে তামাকজাত দ্রব্য বিক্রি, দুই দোকানিকে জরিমানা

০৯ জুন ২০২৬, ০৮:২৬ PM
তামাকজাত দ্রব্য বিক্রি ও  বিজ্ঞাপন প্রদর্শনের দায়ে ২ দোকানদারকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত

তামাকজাত দ্রব্য বিক্রি ও বিজ্ঞাপন প্রদর্শনের দায়ে ২ দোকানদারকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত © টিডিসি ফটো

গোপালগঞ্জ শহরে শিক্ষা প্রতিষ্ঠানের ১০০ মিটারের মধ্যে তামাকজাত দ্রব্য বিক্রি ও বিজ্ঞাপন প্রদর্শনের দায়ে ২ দোকানদারকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৯ জুন) বিকেল ৪টার দিকে শহরের মডেল স্কুল গেট সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন জেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ, কে, এম, ফয়জুল বারী।  

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫ অনুযায়ী তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন প্রদর্শন নিষিদ্ধ এবং একই আইনের অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠানের ১০০ মিটারের মধ্যে তামাকজাত দ্রব্য বিক্রি  দণ্ডনীয় অপরাধ। উক্ত আইন লঙ্ঘনের অপরাধে কওমি স্টোরের মালিক সোহাগ মোল্লা এবং মেসার্স অহিদুজ্জামান স্টোরের মালিক এস্কেন্দার আলী মোল্লাকে পৃথকভাবে ১৫শ টাকা করে, মোট ৩ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এ সময় দোকান মালিকদের ভবিষ্যতে শিক্ষা প্রতিষ্ঠানের আশপাশে তামাকজাত দ্রব্য বিক্রি ও তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন প্রচার থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়।

অভিযানের বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুল বারী জানান, জনসাধারণের জন্য নিরাপদ ও তামাকমুক্ত পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

ফুটবল খেলা শেষ, জয় উদযাপন নিয়ে রাবিতে সংঘর্ষ, আহত ২
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
১৪০ গুণী শিক্ষকের তালিকা চাইল মাউশি
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রামে ‘ও’ এবং ‘এ’ লেভেলের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা …
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
জমকালো আয়োজনে নবীন শিক্ষার্থীদের বরণ করল বিইউবিটি
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
ইনভেস্টমেন্ট অফিসার নিয়োগ দেবে এনআরবিসি ব্যাংক, আবেদন ৩০ সে…
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
আরও নজরদারিতে প্রাথমিক বিদ্যালয়, ১ মাসে কত বিদ্যালয় পরিদর্শ…
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬