হবিগঞ্জে দুই ফিলিং স্টেশনকে জরিমানা ৩০ হাজার টাকা

০৮ এপ্রিল ২০২৬, ১২:৫৮ PM , আপডেট: ০৮ এপ্রিল ২০২৬, ০১:০০ PM
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নবীগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নবীগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন © টিডিসি

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় জ্বালানি তেলের হিসাব গরমিলের অভিযোগে দুটি ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৮ এপ্রিল) বিকেলে আউশকান্দি এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

জরিমানা করা ফিলিং স্টেশন দুটি হলো উপজেলার আউশকান্দি ইউনিয়নের মুনিম ফিলিং স্টেশন ও হাজী ফটিক মিয়া ফিলিং স্টেশনে এ অভিযান পরিচালনা করা হয়।

‎উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, অভিযানের সময় স্টেশন দুটির সংরক্ষিত জ্বালানি তেলের প্রকৃত মজুতের সঙ্গে রেজিস্টারে লিপিবদ্ধ পরিমাণের অসংগতি পাওয়া যায়। পরিমাপ ও নথিপত্র যাচাই-বাছাই শেষে এ গরমিল নিশ্চিত হয়। ‎এ অনিয়মের দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট উভয় প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।
‎
‎অভিযান পরিচালনা করেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমিন। এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল উপস্থিত থেকে সহায়তা করে।
‎
‎উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জ্বালানি তেল বিপণনে স্বচ্ছতা নিশ্চিত করা, ভোক্তা অধিকার সংরক্ষণ এবং অনিয়ম প্রতিরোধে এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

ছাত্রদল ও ছাত্রশিবিরের দ্বন্দ্বের জেরে কেসি কলেজে পাঠদান বন…
  • ০৮ অক্টোবর ২০২৬
মেসিকে শুভেচ্ছা জানিয়ে যা বললেন রোনালদো
  • ০৮ অক্টোবর ২০২৬
সন্তান মানসিক চাপে কি না বুঝবেন যেসব লক্ষণে, যেভাবে পাশে থা…
  • ০৮ অক্টোবর ২০২৬
আজ ককরোচদের আন্দোলনে যোগ দিচ্ছেন ধ্রুব রাঠী-প্রকাশ রাজ
  • ০৮ অক্টোবর ২০২৬
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে…
  • ০৮ অক্টোবর ২০২৬
ইউরোপের আরও একটি দেশে ছড়িয়ে পড়েছে জেন-জি’দের বিক্ষোভ
  • ০৮ অক্টোবর ২০২৬