ভ্রাম্যমাণ আদালতের হস্তক্ষেপে বন্ধ বাল্যবিবাহ, বরকে কারাদণ্ড

২৮ এপ্রিল ২০২৬, ০১:৩৮ PM
বিয়েবাড়িতে আত্মীয়স্বজন (ইনসেটে বড় জয় চৌধুরী)

বিয়েবাড়িতে আত্মীয়স্বজন (ইনসেটে বড় জয় চৌধুরী) © টিডিসি

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে একটি বাল্যবিবাহ বন্ধ করা হয়েছে। এ ঘটনায় বর জয় চৌধুরীকে (২৩) ১৫ দিনের কারাদণ্ড ও ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২৭ এপ্রিল) রাত আনুমানিক ৮টার দিকে টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী ইউনিয়নের নবুখালী হীরা বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, এক কিশোরীকে (১৫) বাল্যবিবাহের মাধ্যমে বাগেরহাট জেলার মোল্লারহাট উপজেলার বারাইগাতী এলাকার জয় চৌধুরীর সঙ্গে বিবাহ দেওয়ার আয়োজন চলছিল। এমন খবর পেয়ে প্রশাসন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালায়। সহকারী কমিশনার (ভূমি) আল আমিন হালদার ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয় জনগণ ও পাটগাতী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সুবাষ বিশ্বাসের উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এ সময় বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭-এর ৭(১) ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় বর জয় চৌধুরীকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৩ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযান শেষে কিশোরী তুলি হীরাকে তার অভিভাবকের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানানো হয়েছে, বাল্যবিবাহ প্রতিরোধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে এবং এ ধরনের অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

কক্সবাজার সমুদ্রসৈকতে ৫০ ফুট উচ্চতার ‘প্লাস্টিক দানব’
  • ১৬ অক্টোবর ২০২৬
৪৫তম বিসিএসে গেজেটবঞ্চিতদের ফের সংবাদ সম্মেলন আজ
  • ১৬ অক্টোবর ২০২৬
ডিন’স অ্যাওয়ার্ড পেলেন খুবির ২০ শিক্ষার্থী
  • ১৬ অক্টোবর ২০২৬
বাংলাদেশ আর আই অ্যাম জিপিএ ফাইভের যুগে ফিরে যেতে চায় না: ডে…
  • ১৬ অক্টোবর ২০২৬
সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলে ভিডিও, শিবির নেত…
  • ১৬ অক্টোবর ২০২৬
যুক্তরাষ্ট্র-পাকিস্তানের মধ্যে যুদ্ধ শুরু হলে পাকিস্তানের প…
  • ১৬ অক্টোবর ২০২৬