সার-কীটনাশকের দোকানে জ্বালানি তেল মজুত, ব্যবসায়ীকে জরিমানা

২১ এপ্রিল ২০২৬, ০১:২২ PM
সার-কীটনাশকের দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

সার-কীটনাশকের দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান © সংগৃহীত

যশোরের অভয়নগরে পুস্পল কবিরাজ নামের এক ব্যবসায়ীর সার ও কীটনাশকের দোকান থেকে এক হাজার লিটার জ্বালানি তেল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে মজুতকারী ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপুর তত্ত্বাবধানে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) আশীষ কুমার বসু।

মজুতকারী ব্যবসায়ী পুস্পল কবিরাজ উপজেলার সুন্দলী ইউনিয়নের সুন্দলী গ্রামের অমর কবিরাজের ছেলে।

ভ্রাম্যমাণ আদালতের পেশকার ইব্রাহিম হোসেন মুন্না জানান, গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাতে সুন্দলী ইউনিয়ন পরিষদের সামনে পুস্পল কবিরাজের সার ও কীটনাশকের দোকানে অভিযান চালানো হয়। এ সময় দোকানের ভেতরে মজুদ করা প্রায় ৮০০ লিটার ডিজেল ও ২০০ লিটার পেট্রোল উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক অভিযুক্ত ব্যবসায়ীকে জরিমানার আদেশ দেন।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশীষ কুমার বসু বলেন, সার ও কীটনাশকের দোকানে অবৈধভাবে জ্বালানি তেল মজুত করায় পেট্রোলিয়াম আইন ২০১৬ এর ২০ ধারায় পুস্পল কবিরাজ নামে এক ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। উদ্ধার করা জ্বালানি তেল জব্দ করা হয়েছে।

রংপুরে চার খুনের ঘটনায় আসামিদের ডিএনএ টেস্টে যা পেল পুলিশ
  • ০৯ অক্টোবর ২০২৬
সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ব্যারিস্টা…
  • ০৯ অক্টোবর ২০২৬
জ্যামাইকা যেতে পারল না বৈষম্যবিরোধীর সেই মাহদী, বিমানবন্দরে…
  • ০৯ অক্টোবর ২০২৬
কলেজের নবীনবরণে বিএনপি নেতাদের উপস্থিতিতে ‘জয় বাংলা’ স্লোগান
  • ০৯ অক্টোবর ২০২৬
৭২ ঘণ্টা শেষ, মধ্যরাতে বা রাত শেষে আসতে পারে রাবির সাংবাদিক…
  • ০৮ অক্টোবর ২০২৬
পিকনিকের কথা বলে রুমে ডেকে নিয়ে র‌্যাগিং, হাসপাতালে পাবিপ্র…
  • ০৮ অক্টোবর ২০২৬