বাকৃবিতে কম্বাইন্ড ডিগ্রির দাবিতে পশুপালন অনুষদের শিক্ষার্থীদের বিক্ষোভ

২৮ জুলাই ২০২৫, ০৫:৫২ PM , আপডেট: ০৫ আগস্ট ২০২৫, ১০:১২ AM
শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল © টিডিসি

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) কম্বাইন্ড ডিগ্রির (ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড অ্যানিমাল হাজবেন্ড্রি) দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে পশুপালন অনুষদের শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা বলেন, প্রাণিসম্পদ খাতে দক্ষ জনবল তৈরির জন্য এ উদ্যোগ সময়োপযোগী ও জরুরি। বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দ্রুত সিদ্ধান্ত গ্রহণের আহ্বান জানিয়েছেন আন্দোলনকারীরা।

সোমবার (২৮ জুলাই) পশুপালন অনুষদের সামনে থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের কেআর মার্কেট, প্রশাসনিক ভবন, গুরুত্বপূর্ণ সড়ক ও ভেটেরিনারি অনুষদের করিডর প্রদক্ষিণ করে পুনরায় পশুপালন অনুষদের সামনে এসে শেষ হয়। এরপর সেখানে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করেন। কর্মসূচিতে তিন শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।

বিক্ষোভকারীরা বলেন, ‘প্রাণিসম্পদ খাতে দক্ষ জনবল তৈরিতে কম্বাইন্ড ডিগ্রির কোনো বিকল্প নেই। ভেটেরিনারি ও হাজবেন্ড্রি একে অপরের পরিপূরক। বর্তমানে সরকারি-বেসরকারি চাকরির ক্ষেত্রে কম্বাইন্ড ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে। অথচ আমাদের বিশ্ববিদ্যালয়ে এখনো তা চালু হয়নি, যা হতাশাজনক।’

তৃতীয় বর্ষের শিক্ষার্থী সজিব বলেন, ‘গতকাল আমরা শিক্ষকদের কাছে গিয়েছিলাম আমাদের দাবি জানাতে, কিন্তু সমাধান মেলেনি। আমরা শিক্ষকদের শ্রদ্ধা করি, তাই আশা করছি তাঁরা আমাদের যৌক্তিক দাবির পাশে থাকবেন। বৃহত্তর স্বার্থে কম্বাইন্ড ডিগ্রি চালু এখন সময়ের দাবি।’

আরেক শিক্ষার্থী নোমান বলেন, ‘শুরুর দিকে ভেটেরিনারি চিকিৎসা, আর হাজবেন্ড্রি প্রোডাকশন নিয়ে কাজ করত। এখন অনেক বিশ্ববিদ্যালয়ে এই দুই বিভাগ একীভূত হয়ে কাজ করছে। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে কম্বাইন্ড ডিগ্রি চালু হলেও পটুয়াখালীতে বিভাগ চালুর সময় কিছু শিক্ষক আইনি হস্তক্ষেপ করেছিলেন। এখন আমাদের ন্যায্য দাবির প্রশ্নে দ্বিচারিতা কাম্য নয়।’

শিক্ষার্থীরা জানান, তাদের এই আন্দোলন কোনো পক্ষের বিরুদ্ধে নয়, বরং সেক্টর উন্নয়নের দাবিতে সম্মিলিত আহ্বান। প্রশাসনের প্রতি আহ্বান, দ্রুত কম্বাইন্ড ডিগ্রি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হোক।

রুয়েটে আবাসিক হলে লিফট চালুর দাবিতে উপাচার্যের বাসভবনে শিক…
  • ০৪ অক্টোবর ২০২৬
মহিলা ইউপি সদস্যের বাড়িতে অনৈতিক কর্মকাণ্ড, যুবক-যুবতী আটক
  • ০৪ অক্টোবর ২০২৬
মিরসরাইয়ে অগ্নি দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬