সাপ্তাহিক ছুটির দিন শনিবার খোলা থাকবে বাকৃবি

১৬ মে ২০২৫, ১২:১৬ PM , আপডেট: ০৬ জুন ২০২৫, ১১:২৪ AM
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস © সংগৃহীত

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি সিদ্ধান্তের আলোকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ক্লাস ও অফিসগুলো সাপ্তাহিক ছুটির দিন শনিবার (১৭ ও ২৪ মে) খোলা থাকবে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্বাহী আদেশ ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) জারিকৃত প্রজ্ঞাপনের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. মো. হেলাল উদ্দীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সরকারি ছুটি ও দাপ্তরিক স্বার্থে নির্ধারিত সাপ্তাহিক ছুটির দিন ১৭ ও ২৪ মে দুই শনিবারে বিশ্ববিদ্যালয়ের নিয়মিত ক্লাস ও অফিস কার্যক্রম চালু থাকবে।

উল্লেখ্য,  গত ৭ মে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, ঈদুল আজহা উপলক্ষে ১১ ও ১২ জুন (বুধবার ও বৃহস্পতিবার) নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এই অতিরিক্ত ছুটির সমন্বয়ে দাপ্তরিক কাজের স্বার্থে ১৭ মে ও ২৪ মে তারিখে সাপ্তাহিক ছুটির দিনে অফিস খোলা রাখার নির্দেশনা দেওয়া হয়।

৬০০ নারী শিক্ষার্থী নিয়ে চাকসুর আত্মরক্ষা প্রশিক্ষণ শুরু
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
চাকরির পরীক্ষায় বাড়ছে ভাইভা নম্বর, আন্দোলনের ডাক রাবি শিক্ষ…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবি সাদা দলের আত্মপ্রকাশ, আহ্বায়ক ড. ওবায়েদুল, সদস্য সচি…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
স্টোর বিভাগে এক্সিকিউটিভ নিয়োগ দেবে মেঘনা গ্রুপ, আবেদন ১২ স…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বদলিতে মন্ত্রণালয়ের অপেক্ষায় অধি…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
মাদ্রাসাতেও মিড-ডে মিল চালুর পরিকল্পনা সরকারের
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9