শেকৃবিতে শিবিরের উদ্যোগে জুলাই আন্দোলনে শহীদদের স্মরণে দোয়া মাহফিল

১৮ জুলাই ২০২৫, ০৭:০৯ PM , আপডেট: ০২ আগস্ট ২০২৫, ০১:১৩ PM
দোয়া মাহফিলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শেকৃবি ছাত্রশিবিরের নেতাকর্মীসহ সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন

দোয়া মাহফিলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শেকৃবি ছাত্রশিবিরের নেতাকর্মীসহ সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন © টিডিসি

রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) জুলাই ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ জুলাই) জুমার নামাজ শেষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে শেকৃবি শাখা ছাত্রশিবিরের উদ্যোগে দোয়া এ মাহফিল অনুষ্ঠিত হয়।

এর আগে শেকৃবি উপাচার্য অধ্যাপক ড. আব্দুল লতিফের উদ্যোগ জুলাই আন্দোলন আহত ও নিহতদের উদ্দেশে দোয়া করা হয়। 

শেকৃবি ছাত্রশিবির কতৃক আয়োজিত দোয়া মাহফিলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শেকৃবি ছাত্রশিবিরের নেতাকর্মীসহ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির সভাপতি আবুল হাসান বলেন, ‘এই স্বৈরাচারী শেখ হাসিনার শাসন আমল ছিল খুনের শাসন আমল। বিডিআর বিদ্রোহ থেকে শুরু করে ২০১৩ সালের শাপলা হত্যাকাণ্ড, হত্যার মাধ্যমে দমনই ছিল যার নীতি। তার এ অপশাসন টিকে রাখার জন্য সর্বশেষ ২০২৪ সালের ছাত্র-জনতার ন্যায্য আন্দোলনে গুলি চালিয়ে আবু সাঈদ,মুগ্ধ, ওয়াসিমসহ  প্রায় দুই হাজার মানুষকে হত্যা করে। এসব শহীদের প্রাণের বিনিময়ে আজ আমরা সবাই বাকস্বাধীনতা ফিরে পেয়েছি। তাদের প্রাণের বিনিময় আমাদের চলার পথ মসৃণ করে দিয়েছে। এই শহীদরা আমাদের জন্য প্রেরণা। আমরা দলীয়ভাবে, নীতিগত ভাবে আলাদা হতে পারি, তবে এই শহীদদের ধারণ করার ক্ষেত্রে আমাদের এক হতে হবে। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সব শহীদের ধারণ করে।’

নগদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন তারকা ফুটবলার জামাল ভূঁইয…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
খুলনায় ফেরির সঙ্গে সংঘর্ষে ৩৫-৪০ যাত্রী নিয়ে ট্রলারডুবি
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আগস্টে ধর্ষণের শিকার ৫৪ নারী, হত্যাকাণ্ড ৫৫
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
অসুস্থ হয়ে সিসিইউতে ভর্তি জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহম…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে ছাত্রদলের রাজনৈতিক দক্ষতা বৃদ্ধি…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আইইউবিতে বায়োগ্যাস প্রকল্পে ক্যান্টিনের খাদ্যবর্জ্য থেকে ত…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬