শেকৃবিতে চলছে জাতীয় আলোকচিত্র প্রদর্শনী, দ্বিতীয় দিনে দর্শনার্থীদের ভিড়

২৭ জুন ২০২৫, ০৮:০০ PM , আপডেট: ২৮ জুন ২০২৫, ০৮:২৭ AM
জাতীয় আলোকচিত্র প্রদর্শনী

জাতীয় আলোকচিত্র প্রদর্শনী © টিডিসি ফটো

রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ৩ দিনব্যাপী জাতীয় আলোকচিত্র প্রতিযোগিতা ও প্রদর্শনী শুরু হয়েছে। প্রদর্শনীর দ্বিতীয় দিনেও নানা বিশ্ববিদ্যালয় থেকে আসা শিক্ষার্থীদের মিলনমেলায় পরিণত হয়েছে শেকৃবি ছাত্র-শিক্ষক কেন্দ্র। বিশ্ববিদ্যালয়ের ফটোগ্রাফিক সোসাইটির আয়োজনে ২৬ জুন থেকে শুরু হওয়া এই জাতীয় প্রদর্শনী চলবে ২৮ জুন পর্যন্ত। 

“লাইফ থ্রু দ্য লেন্স II” শীর্ষক এই প্রদর্শনীতে দেশের বিভিন্ন জেলা থেকে আগ্রহ প্রকাশকারী তরুণ ও প্রতিভাবান আলোকচিত্রীদের ক্যামেরাবন্দি মুহূর্ত, গল্প ও সৃজনশীল কাজ স্থান পেয়েছে। প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য সারাদেশ থেকে ৩৮০৪ টি ছবি জমা পড়ে। সেখানে থেকে নির্বাচিত শতাধিক সেরা আলোকচিত্র এবং ৫ টি ফটোস্টোরি প্রদর্শনীতে স্থান পায়। 

প্রতিযোগিতায় রয়েছে সিংগেল ফটো (উন্মুক্ত বিষয়বস্তুর ছবি), ফটো স্টোরি (গল্পভিত্তিক ছবি), কৃষি ও প্রকৃতি এবং জুলাই কর্নার প্রদর্শনী। 

সকল দর্শনার্থীর জন্য উন্মুক্ত এবং বিনামূল্যে প্রবেশযোগ্য এই প্রদর্শনী প্রতিদিন বিকেল ৪টা থেকে রাত ৮টা অবধি চালু থাকবে। 

এ বিষয়ে শেকৃবি ফটোগ্রাফিক সোসাইটির সভাপতি মো. সাজ্জাদ কবীর বলেন, এবারের ন্যাশনাল ফটোগ্রাফি কম্পিটিশন এবং এক্সিবিশনটি অনলাইন এবং অফলাইনে ব্যাপক সাড়া ফেলেছে দেশব্যাপী, যার ফলে বহু তরুণ শিক্ষার্থী এবং ফটোগ্রাফাররা চিনছে এবং জানছে আমাদের বিশ্ববিদ্যালয়কে। আমাদের ক্লাব মেম্বারদের নিরলস পরিশ্রমের ফলাফল আজকের এই ন্যাশনাল ইভেন্ট, আমরা আগামীতেও এর চেয়ে বড় ইভেন্ট আয়োজনের আশাবাদী।

জাতীয়ভাবে আয়োজিত এই প্রদর্শনীর সফলতা কামনা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আব্দুল লতিফ। এ সময় তিনি পুরো প্রদর্শনী ঘুরে ঘুরে দেখেন।

পাবিপ্রবিতে পুনঃভর্তির টাকা আত্মসাতের অভিযোগ ল্যাব টেকনিশিয়…
  • ১০ নভেম্বর ২০২৬
বিএ পাস না হয়েও যেভাবে ম্যানেজিং কমিটির সভাপতি হওয়া যাবে
  • ১০ নভেম্বর ২০২৬
কেইনের বদলে এমবাপ্পেকে টেনে কী ভুল করেছিল রিয়াল মাদ্রিদ?
  • ১০ নভেম্বর ২০২৬
জিয়া-খালেদা-তারেককে নিয়ে কটূক্তি করে লিখেছিলেন বই, বিধি লঙ্…
  • ১০ নভেম্বর ২০২৬
আশেক মাহমুদ কলেজে ছাত্রদলের উদ্যোগে সরানো হলো সকল ব্যানার
  • ১০ নভেম্বর ২০২৬
সংসদে বদলি নিয়ে প্রশ্ন, যা বললেন শিক্ষামন্ত্রী
  • ১০ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950