শেকৃবি সাংবাদিক সমিতির সভাপতি কামরুল, সম্পাদক তাসনিম

২০ জুন ২০২৫, ১১:২৭ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ০৮:১৬ AM
নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক

নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক © টিডিসি

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (শেকৃবিসাস) ২০২৫-২৬ সেশনের কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক সমকাল পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. কামরুল ইসলাম সজল এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বাংলাদেশ প্রতিদিন-এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি তাসনিম আহমেদ তানিম। শুক্রবার (২০ জুন) সমিতির কার্যালয়ে সদস্যদের সরাসরি ভোটে তারা নির্বাচিত হন।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন শেকৃবিসাসের সাবেক সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. নজরুল ইসলাম। এছাড়া সহকারী নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের গণযোগাযোগ কর্মকর্তা মো. শামসুল আলম এবং শেকৃবিসাসের সাবেক সভাপতি আশিক আবদুল্লাহ। নির্বাচন শেষে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেন।

নবনির্বাচিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সহ-সভাপতি মো. এমদাদুল হক (দৈনিক দেশ রূপান্তর), মো. শাহিন আলম (দৈনিক মানবকণ্ঠ) যুগ্ম সাধারণ সম্পাদক শেখ শোয়াইবুর রহমান (বাংলাদেশ পোস্ট), সাংগঠনিক সম্পাদক: শাহেদ মাহমুদ মাহিন (দৈনিক আমাদের সময়), কোষাধ্যক্ষ ফাতুল্লাহ আমিন (দৈনিক কালের কণ্ঠ), দপ্তর সম্পাদক তাহিরুল হাসান ফাহিম (চ্যানেল ২৪), প্রচার ও প্রকাশনা সম্পাদক রবিউল ইসলাম রাকিব (দ্য ডেইলি ক্যাম্পাস), তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আশরাফুল ইসলাম (দৈনিক ইনকিলাব), ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মাকতুম আল মুহিত (বিডিএন৭১), কর্মশালা ও যোগাযোগ বিষয়ক সম্পাদক মো. সাইদ আহম্মদ (জাগো নিউজ ২৪)। 

এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন- সিরাজুদ্দৌলা আরাফা (আমার দেশ), মো. ফরহাদ আলম (দৈনিক নয়া শতাব্দী) এবং কায়েস ইবনে জুবায়ের (দ্য বাংলাদেশ টুডে)।

ট্যাগ: শেকৃবি
নরওয়েকে কখনো হারাতে পারেনি ব্রাজিল
  • ০১ জুলাই ২০২৬
এইচএসসিতে মোট পরীক্ষার্থীর অর্ধেকেরও বেশি মানবিকে, এগিয়ে মে…
  • ০১ জুলাই ২০২৬
কানাডায় আন্ডারওয়াটার রোবটিক্স প্রতিযোগিতায় বিশ্বচ্যাম্পিয়ন …
  • ০১ জুলাই ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে আক্রান্ত বৃদ্ধের মৃত্যু
  • ০১ জুলাই ২০২৬
সন্ধ্যার মধ্যে দেশের যে ১৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
  • ০১ জুলাই ২০২৬
মাদ্রাসার কৃষি শিক্ষকদের বেতন স্কেল পুনঃনির্ধারণ
  • ০১ জুলাই ২০২৬