জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কাল, আসন প্রতি লড়বেন যত

২৪ এপ্রিল ২০২৬, ১২:৪০ PM
উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ

উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ © টিডিসি ফটো

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামীকাল শনিবার (২৫ এপ্রিল) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত একযোগে সারাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ বছর বিশ্ববিদ্যালয়টির ৪ লাখ ৫২ হাজার ৮৭৫টি আসনের বিপরীতে পরীক্ষায় অংশ নেবেন ৪ লাখ ৫৩ হাজার ১৪৮ জন। সেই হিসেবে আসন প্রতি লড়ছেন প্রায় ২ জন শিক্ষার্থী।

আজ শুক্রবার (২৪ এপ্রিল) রাজধানীতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নগর কার্যালয়ে উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, এ বছর ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য মোট ৪ লাখ ৭৫ হাজার ৪৩২ জন শিক্ষার্থী প্রাথমিক আবেদন করেছিলেন।  যার মধ্যে আবেদন নিশ্চয়ন করেছেন ৪ লাখ ৫৩ হাজার ১৪৮ জন। এছাড়াও ২৩ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী প্রবেশপত্র ইস্যু করা হয়েছে মোট ৪ লাখ ৩৩ হাজার ৫১৯ জন পরীক্ষার্থী।

আরও পড়ুন: শিক্ষার্থীদের দাবি মেনে চলমান পরীক্ষা নেবার ঘোষণা আন্দোলনরত ববি শিক্ষকদের

উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ বলেন, এই পরীক্ষায় সারাদেশে মোট ৮৮০টি কলেজে (৩৭৫টি সরকারি ও ৫০৫টি বেসরকারি) ৪ লাখ ৫২ হাজার ৮৭৫টি আসনের বিপরীতে এই ভর্তি যুদ্ধ অনুষ্ঠিত হবে। সরকারি কলেজগুলোর ২ লাখ ৭০ হাজার ৫২০টি আসনের বিপরীতে আবেদনকারীর সংখ্যা ৩ লাখ ৯৪ হাজার ২২৯ জন এবং বেসরকারি কলেজের ১ লাখ ৮২ লাখ ৩৫৫টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৫৮ হাজার ১১৯ জন শিক্ষার্থী। 

সংবাদ সম্মেলনে উপাচার্য বলেন, পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সারাদেশে মোট ১৩৮টি কেন্দ্র প্রস্তুত করা হয়েছে, যার মধ্যে ঢাকা মহানগরে ১৮টি, ঢাকা বিভাগে ২৭টি, চট্টগ্রামে ২৩টি, খুলনায় ১৮টি, রাজশাহীতে ১৭টি, রংপুরে ১৩টি, বরিশালে ১০টি, সিলেটে ৯টি এবং ময়মনসিংহে ৩টি কেন্দ্র রয়েছে। 

প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ বলেন, এবারের পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। এই পরীক্ষায় মানবিক ইউনিটের জন্য প্রশ্নপত্রের A ও B সেট, বিজ্ঞান ইউনিটের জন্য C ও D সেট এবং ব্যবসায় শিক্ষা ইউনিটের জন্য E ও F সেট নির্ধারিত করা হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরীক্ষার্থীদের যথাসময়ে কেন্দ্রে উপস্থিত হওয়ার নির্দেশনা প্রদান করেছে।

বিএসপিইউএ ওয়েবিনার: গবেষণাপত্র প্রত্যাহার ও গবেষণা সততা রক্…
  • ১২ আগস্ট ২০২৬
মামলা তুলে নিতে হুমকির অভিযোগ তুলে আত্মহত্যার চেষ্টা শিক্ষি…
  • ১২ আগস্ট ২০২৬
উপকূলের কাছে ফের লঘুচাপ, চার বন্দরে সতর্ক সংকেত
  • ১২ আগস্ট ২০২৬
জুলাই চেতনাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ এনে ঢাবি শিক্ষকদের ত…
  • ১২ আগস্ট ২০২৬
তরুণদের মধ্যেও বাড়ছে হার্ট অ্যাটাক, সুস্থ থাকার ৮ সহজ উপায়
  • ১২ আগস্ট ২০২৬
চাঁদা তুলতে বাধা দেওয়া ছাত্রদল নেতাদের চাপাতি-চাইনিজ কুড়াল …
  • ১২ আগস্ট ২০২৬