বুয়েটে ভর্তি কি নির্বাচনের আগে শুরু হবে, যা বলছে কর্তৃপক্ষ

০৩ ফেব্রুয়ারি ২০২৬, ১২:১০ PM
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২৫-২৬ সেশনের ১ম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করার পর এক সপ্তাহ পার হয়েছে। গত ২৮ জানুয়ারি রাতে এ ফল প্রকাশ করা হয়। তবে এখনও ভর্তি শুরুর তারিখ নির্ধারণ করা হয়নি। জাতীয় সংসদ নির্বাচনের আগে ভর্তি শুরু হবে না বলে জানিয়ে দিয়েছে কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে এক বার্তায় বলা হবে, ‘জাতীয় নির্বাচন শেষ হওয়ার পর যত দ্রুত সম্ভব বুয়েটের ভর্তি কার্যক্রম শুরু হবে। বিস্তারিত সময়সূচি জানানো হবে পরে।’

বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এ ফলাফল দেখতে পারবেন ভর্তিচ্ছুরা। এর আগে গত ১০ জানুয়ারি দুই শিফটে বুয়েটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ৮৭ দশমিক ৪৪ শতাংশ ভর্তিচ্ছু অংশগ্রহণ করেন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বুয়েট জানিয়েছে, এবার পরীক্ষায় আবেদনকারীর মধ্য থেকে বাছাই করে মেধা অনুযায়ী ১০ হাজার ৩৫১ জন শিক্ষার্থীকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়। এর মধ্যে ছাত্র ৭ হাজার ৬৪৪ জন এবং ছাত্রী ২ হাজার ৭০৭ জন। নির্বাচিত পরীক্ষার্থীদের মধ্যে ৯ হাজার ৫১ জন ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন।

আরও পড়ুন: একই পদ্ধতিতে হবে পাবলিক-প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের গ্রেডিং, নতুন উদ্যোগ সরকারের

কেমিক্যাল অ্যান্ড ম্যাটেরিয়ালস কৌশল, পুরকৌশল, যন্ত্রকৌশল, তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল এবং স্থাপত্য ও পরিকল্পনা অনুষদসমূহের অধীনে ১৩টি বিভাগে স্নাতক শ্রেণিতে ছাত্র-ছাত্রী ভর্তি করা হবে।

এ বছর ভর্তি পরীক্ষায় পার্বত্য চট্টগ্রাম ও অন্যান্য এলাকার ক্ষুদ্র জাতি গোষ্ঠিভুক্ত প্রার্থীদের জন্য প্রকৌশল বিভাগসমূহ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের জন্য মোট ৩টি সংরক্ষিত আসন (কোন বিভাগে ১ টি আসনের বেশী নয়) ও স্থাপত্য বিভাগের জন্য ১টি সংরক্ষিত আসনসহ ১ হাজার ৩০৯ টি আসনের জন্য ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

ম্যাটস কর্মকর্তার যোগদান ঠেকাতে তৃতীয় দিনের মতো শিক্ষার্থীদ…
  • ১০ জুন ২০২৬
গোপালগঞ্জে নিরাপদ সুপেয় পানির দাবিতে মানববন্ধন
  • ১০ জুন ২০২৬
প্রো-ভিসি নিয়োগে বিজ্ঞপ্তি দিল গ্রামীণ ইউনিভার্সিটি
  • ১০ জুন ২০২৬
আফগানিস্তানে বিমান হামলা পাকিস্তানের, শিশুসহ নিহত ১৩
  • ১০ জুন ২০২৬
নেত্রকোনায় জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন
  • ১০ জুন ২০২৬
জেন্টল পার্ক নিয়োগ দেবে ট্রেইনি ম্যানেজার নিয়োগ, আবেদন ৩০ জ…
  • ১০ জুন ২০২৬