জবি ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের বিষয় পছন্দক্রম পূরণের তারিখ ঘোষণা

০১ ফেব্রুয়ারি ২০২৬, ০২:০৮ PM
জগন্নাথ বিশ্ববিদ্যালয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ও বিবিএ ১ম বর্ষে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের বিষয় পছন্দক্রম পূরণ শুরু হচ্ছে আগামী ৮ ফেব্রুয়ারি। এটি চলবে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত। 

রবিবার (১ ফেব্রুয়ারি) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তি অনুযায়ী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় ইউনিট ‘এ’, ‘বি’, ‘সি’ ও ‘ডি’-তে অংশ নেওয়া যেসব পরীক্ষার্থী ন্যূনতম ২০ শতাংশ নম্বর (৭২ নম্বরের মধ্যে ১৪.৪) অর্জন করেছেন, তারা বিষয় পছন্দক্রম পূরণের যোগ্য বিবেচিত হবেন। একইভাবে, ইউনিট ‘ই’-তে অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের ক্ষেত্রে এমসিকিউ অংশে কমপক্ষে ২০ শতাংশ এবং ব্যবহারিক অংশে ন্যূনতম ১০ শতাংশ নম্বর অর্জন করতে হবে।

এতে আরও বলা হয়, যোগ্য পরীক্ষার্থীদের আগামী ৮ ফেব্রুয়ারি থেকে ১৬ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইট https://jnuadmission.com- এ নিজ নিজ প্যানেলে লগইন করে বিষয় পছন্দক্রম জমা দিতে হবে।

ধ্বংসস্তূপে দাঁড়িয়ে সেঞ্চুরি সাব্বিরের, ড্রতে শেষ ম্যাচ
  • ১৩ অক্টোবর ২০২৬
ফ্রান্সের শিক্ষার্থী বিক্ষোভে যোগ দিলেন গ্রেটা থুনবার্গ
  • ১৩ অক্টোবর ২০২৬
উপজেলায় মিলবে মানসিক স্বাস্থ্যসেবা, যে সুখবর দিলেন স্বাস্থ্…
  • ১৩ অক্টোবর ২০২৬
অ্যাপোলো ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত হলো বর্ণি…
  • ১৩ অক্টোবর ২০২৬
শেরপুরে আন্দোলনের মুখে বদলি মাকসুদা ইয়াসমিনকে নিতে নারাজ জা…
  • ১৩ অক্টোবর ২০২৬
ইস্টার্ন ব্যাংক নিয়োগ দেবে এজেন্ট ব্যাংকিংয়ে, আবেদন ২২ অক্ট…
  • ১৩ অক্টোবর ২০২৬