শাবিপ্রবিতে স্নাতক প্রথম বর্ষের চূড়ান্ত ভর্তি শুরু

০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫৭ AM
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক © টিডিসি সম্পদিত

দেশের সেরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) স্নাতক প্রথম বর্ষে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। এর আগে গত ১৩ ও ১৪ জানুয়ারি বিশ্ববিদ্যালয়টির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল ৯টায় বিজ্ঞান বিভাগের জন্য বরাদ্দকৃত এ ইউনিটের নির্বাচিত নির্দিষ্ট সংখ্যক শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ে উপস্থিত থাকতে বলা হয়েছে। এর মাধ্যমে চূড়ান্তভাবে ভর্তি কার্যক্রম শুরু করল শাবিপ্রবি।

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানা যায়, সকাল ৯টা ৩০ মিনিট থেকে দুপুর ১টা পর্যন্ত মেধাক্রম অনুযায়ী ১ - ২৫০ এবং দুপুর ২টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত ২৫১-৫০০ পর্যন্ত মেধাস্থান অর্জনকারী শিক্ষার্থীদের ভর্তি নেয়া হবে।

ভর্তি হতে আসা শিক্ষার্থীদের কিছু নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সে অনুযায়ী সকল নির্দেশনা মেনে ভর্তি হতে হবে তাদের। নির্দেশনাগুলো হলো-

১. ভর্তি নিশ্চিতকরণের জন্য শিক্ষার্থীকে ভর্তির সময়সূচী অনুযায়ী স্বশরীরে শাবিপ্রবি ক্যাম্পাসে উপস্থিত থাকতে হবে। সাবজেক্ট নির্বাচনের জন্য উপস্থিত শিক্ষার্থীদের মেধাক্রম (Rank) অনুযায়ী নির্ধারিত কক্ষে পর্যায়ক্রমে ডাকা হবে।

২. SSC ও HSC পরীক্ষার মূল মার্কশিট অবশ্যই সঙ্গে আনতে হবে। তবে যারা ইতোমধ্যে অন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হয়েছে, তারা মূল মার্কশিটের পরিবর্তে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে ভর্তির প্রমাণপত্র, ফি জমার রশিদ এবং মূল মার্কশিটের ফটোকপি সঙ্গে আনবে।

৩. ভর্তিচ্ছু সকল শিক্ষার্থীকে অবশ্যই এক কপি সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি সঙ্গে আনতে হবে।

৪. ভর্তির জন্য ফি বাবদ ১৪ হাজার ৯০০ টাকা সঙ্গে আনতে হবে।

৫. পরীক্ষার্থীর ব্লাড গ্রুপের যথাযথ প্রমাণপত্র সঙ্গে আনতে হবে।

৬. একাধিক ইউনিটে আবেদনকারী শিক্ষার্থীদের ক্ষেত্রে, কোনো একটি ইউনিটে ভর্তি সম্পন্ন করার পর অন্য ইউনিটে সুযোগ পেলে শুধুমাত্র সাবজেক্ট পরিবর্তন করা হবে; পুনরায় ভর্তি ফি প্রদান করতে হবে না।

এছাড়াও ভর্তি কমিটি SSC ও HSC পরীক্ষার মূল মার্কশিট জমা নেবে বিধায়, প্রয়োজনীয় সংখ্যক ফটোকপি সংরক্ষণ করার জন্য পরীক্ষার্থীদের বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

উল্লেখ্য, আগামী ৫ ফেব্রুয়ারি বিজ্ঞান বিভাগের জন্য বরাদ্দকৃত এ ইউনিটের অন্তর্ভুক্ত এ-১ সাব-ইউনিটে মেধাক্রম অনুযায়ী ৫০১ থেকে ৯৬০ পর্যন্ত শিক্ষার্থীদের ভর্তি নেওয়া হবে। এছাড়া এ-২ (আর্কিটেকচার) সাব-ইউনিটে মেধাক্রম অনুযায়ী ১ থেকে ৩০ পর্যন্ত ভর্তি নেওয়া হবে।

এছাড়া আগামী ৮ ও ৯ ফেব্রুয়ারি বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগের সমন্বিত বি ইউনিটের ভর্তি অনুষ্ঠিত হবে। এর প্রথম দিনে বিজ্ঞান ও মানবিক বিভাগের নির্বাচিত শিক্ষার্থীদের এবং সর্বশেষ দিন ব্যবসায় শিক্ষা বিভাগের নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি নেওয়া হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৪ জেলার দাপ্তরিক কার্যক্রম এখন ময়মনসি…
  • ১৯ মে ২০২৬
ছাত্রাবাসে অনৈতিক কার্যকলাপের অভিযোগে হাবিপ্রবির ৪ শিক্ষার্…
  • ১৯ মে ২০২৬
বুটেক্সে ফরম ফর্ম ফিলাপের ভোগান্তি কমাতে শিক্ষার্থীর উদ্ভাব…
  • ১৯ মে ২০২৬
ময়মনসিংহে দিপু দাস হত্যা মামলায় আরও তিন আসামী গ্রেফতার
  • ১৯ মে ২০২৬
সব হাসপাতালে হামের আলাদা ওয়ার্ড গঠনের নির্দেশ, ছুটির দিনেও …
  • ১৯ মে ২০২৬
পাকিস্তানের প্রয়োজন ১২১ রান, বাংলাদেশের ৩ উইকেট
  • ১৯ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081