ভাঙা ও পরিত্যক্ত টেবিলে ভর্তি পরীক্ষা দিতে হয়েছে কুবিতে ভর্তিচ্ছুদের

০২ ফেব্রুয়ারি ২০২৬, ১২:১১ AM
ভাঙা ও  ধুলাবালি জমে থাকা বেঞ্চ

ভাঙা ও ধুলাবালি জমে থাকা বেঞ্চ © টিডিসি ফটো

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ (ডিগ্রি শাখা) ও কুমিল্লা জেলা স্কুল কেন্দ্রে নানাবিধ ভোগান্তির অভিযোগ করেছেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।

শুক্রবার (৩০ জানুয়ারি) ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ সময় কেন্দ্রের ভবনের সামনে পর্যাপ্ত নির্দেশিকা না থাকা, পূর্ব নোটিশ ছাড়াই কক্ষ পরিবর্তন এবং ধুলাবালি জমে থাকা ও ভাঙা বেঞ্চে পরীক্ষা দিতে বাধ্য হওয়ার মতো সমস্যার মুখোমুখি হন পরীক্ষার্থীরা।

সরেজমিনে দেখা যায়, স্পষ্ট নির্দেশনা না থাকায় অনেক শিক্ষার্থী নির্ধারিত কক্ষ খুঁজে পেতে হিমশিম খান। কেউ কেউ বিএনসিসি ও রোভার স্কাউট সদস্যদের সহায়তা নিয়ে কক্ষের সন্ধান করেন। এছাড়া হঠাৎ কক্ষ পরিবর্তনের কারণে বাড়তি দুর্ভোগে পড়েন অনেকে।

ভর্তিচ্ছু শিক্ষার্থী দিথী রাণী দাস বলেন, ‘ভবনের বাইরে কোনো নির্দেশিকা ছিল না। রুমও পরিবর্তন করা হয়েছিল। পরে রোভার স্কাউটের এক আপুর সাহায্যে রুম খুঁজে পাই।’

আরেক শিক্ষার্থী প্রদীপ বলেন, ‘রুমের বেঞ্চগুলো খুবই খারাপ ছিল। ধুলার আস্তরণ জমে ছিল। সবাই নিজ নিজ সিট টিস্যু দিয়ে পরিষ্কার করে বসেছে। আমার বেঞ্চ নড়বড়ে থাকায় পরীক্ষা দিতে সমস্যা হয়েছে।’

আরেক পরীক্ষার্থী আরাফাত ইসলাম বলেন, 'আমার কেন্দ্র ছিল কুমিল্লা জেলা স্কুল। আমার সিট যে টেবিলে ছিলো সেই টেবিলের দুই অংশেই ভাঙা ছিল। ফলে শুরুতেই আমার মনস্তাত্ত্বিকভাবে দুর্বল হয়ে গিয়েছি।'

এ বিষয়ে কেন্দ্র প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার বলেন, ‘পরীক্ষা কেন্দ্রে উত্থাপিত সমস্যাগুলো সম্পর্কে আমরা অবগত হয়েছি। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। হল কক্ষগুলোতে ধুলাবালি থাকার বিষয়টি দুঃখজনক। ভবিষ্যতে আরও সতর্ক থাকবো।’

তিনি আরও বলেন, ‘কেন্দ্রের মেইন গেটে নির্দেশিকা দেওয়া ছিল। তবে ভবনের সামনে আলাদা নির্দেশনা না থাকায় অনেক পরীক্ষার্থী বিভ্রান্ত হয়েছে। কক্ষ পরিবর্তনের বিষয়টি যাচাই করে দেখা হবে।’

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রাজি…
  • ০২ নভেম্বর ২০২৬
ঢাবিতে শিবিরের দেওয়া এসি বন্ধ করে দিয়ে প্রশাসন বলছে ‘অননুমো…
  • ০২ নভেম্বর ২০২৬
একই রাস্তা সকালে উদ্বোধন করলেন জামায়াতের এমপি, বিকেলে বিএনপ…
  • ০২ নভেম্বর ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যাপকের বিরুদ্ধে তৃতীয় স্ত্রীর মামলা
  • ০২ নভেম্বর ২০২৬
৩০০ পরীক্ষার্থীর ২৪৭ জনই ফেল, শিক্ষকদের ফুলেল শুভেচ্ছা জানি…
  • ০২ নভেম্বর ২০২৬
স্ট্রোকের ঝুঁকি কমাতে করতে পারেন যে ৩ ব্যায়াম
  • ০২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950