আইইউটি ভর্তি পরীক্ষা, যা জেনে রাখা ভালো

০১ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৩২ PM , আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৩৬ PM
ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি

ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি © সংগৃহীত

ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজিতে (আইইউটি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তি আবেদন শুরু হয়েছে গত ২৮ জানুয়ারি। অনলাইনে শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন 
আগামী ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত। বিএসসি ইঞ্জিনিয়ারিং ও বিবিএ প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১০ এপ্রিল। শর্টলিস্টেড শিক্ষার্থীরাই কেবল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন।

একজন আইইউটিয়ান হতে হলে করণীয় কী? 
ভর্তি সংশ্লিষ্টদের মতে, আইইউটিতে চান্স পাওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো বেসিক ক্লিয়ার থাকা। গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন ও ইংরেজির মৌলিক ধারণা ভালোভাবে আয়ত্তে আনতে হবে। পাশাপাশি আগের বছরের আইইউটি প্রশ্নব্যাংক সমাধান করলে প্রশ্নের ধরন ও মান সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যায়। 

ভর্তি পরীক্ষার প্রশ্ন কী ধরনের?
১০০ নম্বরের এমসিকিউ প্রশ্নে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে গণিত ও পদার্থবিজ্ঞানের জন্য ৩৫ নম্বর করে, রসায়ন ও ইংরেজির জন্য ১৫ করে নম্বর বরাদ্দ রয়েছে। পরীক্ষার সময়কাল দুই ঘণ্টা। পরীক্ষার প্রশ্ন হয় ইংরেজিতে।

আইইউটি প্রাইভেট নাকি পাবলিক? 
আইইউটি প্রাইভেটও নয়, আবার পাবলিকও নয়। এটি বাংলাদেশে অবস্থিত একটি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় যা সরাসরি ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি) দ্বারা নিয়ন্ত্রিত হয়। ওআইসি এর সদস্য ভুক্ত বিভিন্ন দেশগুলোর থেকে শিক্ষার্থীরা উচ্চ শিক্ষার জন্য এখানে পড়তে আসে। বর্তমানে আইইউটির স্ট্রং অ্যালামনাই নেটওয়ার্ক, আন্তর্জাতিক মানের শিক্ষা এবং ওআইসি-এর অধিভুক্ত সার্টিফিকেটের আন্তর্জাতিক স্বীকৃতি শিক্ষার্থীদের আগ্রহ আরও বাড়িয়ে তুলছে।

ক্যারিয়ার ও উচ্চশিক্ষায় আইইউটির সুবিধা: 
আইইউটির সার্টিফিকেট ওআইসি-এর অধীনে হওয়ায় এর আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা রয়েছে। ফলে অনেক শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য বিদেশে পাড়ি জমাচ্ছেন। আবার যারা দেশে ক্যারিয়ার গড়তে চান, তাদের বড় একটি অংশ বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানিতে (MNC) চাকরির সুযোগ পাচ্ছেন।

নতুন সংযোজন: বিটিএম প্রোগ্রাম 
চলতি বছর আইইউটিতে নতুনভাবে চালু হয়েছে BBA in Technology Management (BTM) প্রোগ্রাম। প্রযুক্তি ও ব্যবসায়িক ব্যবস্থাপনার সমন্বয়ে এই প্রোগ্রামটি শিক্ষার্থীদের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলে দেবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। প্রযুক্তিনির্ভর কর্পোরেট সেক্টরে নেতৃত্ব তৈরির লক্ষ্যেই এই বিভাগের যাত্রা।

ভর্তি পরীক্ষার জন্য বাছাইয়ের নিয়ম: 
ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে কম্বাইন্ড মেরিট লিস্ট প্রস্তুত করা হবে। সেকেন্ড টাইমারদের কোনো মার্কস কাটা হবে না। 

নিখোঁজের একদিন পর উদ্ধার স্কুলছাত্র, অপহরণের কথা বলে টাকা আ…
  • ১২ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষায় একই প্…
  • ১২ অক্টোবর ২০২৬
১৯ পদে ২৭৪ জনবল নিয়োগ দেবে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ …
  • ১২ অক্টোবর ২০২৬
শ্বাসরুদ্ধকর ম্যাচে ভারতকে হারাল বাংলাদেশ
  • ১২ অক্টোবর ২০২৬
সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেফতার
  • ১২ অক্টোবর ২০২৬
সৌদি আরবে হামলায় নিহত ও আহত ২৬ বাংলাদেশির পরিচয় জানা গেছে
  • ১২ অক্টোবর ২০২৬