গুচ্ছে পৌনে ৩ লাখ আবেদন, কোন ইউনিটে কত

০৩ জানুয়ারি ২০২৬, ১২:০০ PM , আপডেট: ০৩ জানুয়ারি ২০২৬, ০১:৩৬ PM
ফাইল ছবি

ফাইল ছবি © সংগৃহীত

দেশের ১৯টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ে গুচ্ছভুক্ত (জিএসটি) ভর্তি ব্যবস্থায় ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তির জন্য আবেদন করেছেন প্রায় পৌনে তিন লাখ শিক্ষার্থী। আবেদন শেষ হওয়া পর্যন্ত তিনটি ইউনিটে ২ লাখ ৭৩ হাজার ৫৫৪ জন ভর্তিচ্ছু আবেদন করেছেন, যার মধ্যে সর্বাধিক আবেদন পড়েছে ‘এ’ ইউনিটে।

আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ভর্তি পরীক্ষার কোর কমিটির সচিব ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

ড. মনজুরুল হক বলেন, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত ১৯টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথমবর্ষের ভর্তিতে আবেদনের সময়সীমা শেষ হয়েছে। তিনটি ইউনিটে মোট ২ লাখ ৭৩ হাজার ৫৫৪ ভর্তিচ্ছু আবেদন করেছে। এর মধ্যে ‘এ’ ইউনিটে ১ লাখ ৫৯ হাজার ১৮৯, ‘বি’ ইউনিটে ৯০ হাজার ৪০৪ এবং ‘সি’ ইউনিটে ২৩ হাজার ৯৬১ ভর্তিচ্ছু আবেদন করেছেন। 

এর আগে গত ১০ ডিসেম্বর ২০২৫-২৬ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত (জিএসটি) ১৯টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথমবর্ষের ভর্তি আবেদন শুরু হয়। শেষ হয় ২৪ ডিসেম্বর রাত ১২টায়। পরে আবেদনের সময়সীমা ৬ দিন বৃদ্ধি করে ৩০ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত করা হয়।

‎২০২৫-২৬ শিক্ষাবর্ষের জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষা শুরু হবে আগামী ২৭ মার্চ ‘সি’ ইউনিটের পরীক্ষার মাধ্যমে। এরপর ৩ এপ্রিল ‘বি’ ইউনিট এবং ১০ এপ্রিল ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। 

গুচ্ছভুক্ত ১৯ বিশ্ববিদ্যালয় হলো ইসলামী বিশ্ববিদ্যালয়; মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়; পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়; নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়; জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়; যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়; পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়; বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়; গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়; বরিশাল বিশ্ববিদ্যালয়; রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়; রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ; ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশ; নেত্রকোণা বিশ্ববিদ্যালয়; জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়; চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়; কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়; সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও ১৯. পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের মোটরসাইকেল শোডাউন
  • ২২ জুন ২০২৬
দাসত্ব শেখাচ্ছে আমাদের শিক্ষাব্যবস্থা, তৈরি হচ্ছে মেরুদণ্ডহ…
  • ২২ জুন ২০২৬
জিয়াউল আহসানের বিচার বিলম্বের চেষ্টা চলছে : চিফ প্রসিকিউটর
  • ২২ জুন ২০২৬
জুন মাসের বেতন সাবমিট না করা ৬০০ শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা …
  • ২২ জুন ২০২৬
মারামারি-ছিনতাই মামলায় বাউফল উপজেলা ছাত্রদল সভাপতি কারাগারে
  • ২২ জুন ২০২৬
রাবি ছাত্রের মুগুরের আঘাতে প্রাণ গেল শিক্ষক বাবার 
  • ২২ জুন ২০২৬