কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা কাল, পরীক্ষা হবে ২০ টি উপকেন্দ্রে

০২ জানুয়ারি ২০২৬, ০৩:৪৬ PM
কৃষি গুচ্ছভুক্ত ৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়

কৃষি গুচ্ছভুক্ত ৯টি পাবলিক বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

কৃষি গুচ্ছভুক্ত ৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা আগামীকাল শনিবার (৩ জানুয়ারি) অনুষ্ঠিত হবে। পরীক্ষা দুপুর ২টা থেকে ৩টা পর্যন্ত এক ঘণ্টাব্যাপী এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে।

এ বছর কৃষি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোতে মোট আসনসংখ্যা ৩ হাজার ৭০১টি। দেশের ৯টি বিশ্ববিদ্যালয় ও সারাদেশে মোট ২০টি উপকেন্দ্রে একযোগে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষার সার্বিক প্রযুক্তিগত ও প্রশাসনিক সমন্বয়ের দায়িত্বে রয়েছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি), যা চলতি বছর কৃষি গুচ্ছের নেতৃত্বদানকারী প্রতিষ্ঠান।

ভর্তি পরীক্ষার আসনবিন্যাস গত ২৮ ডিসেম্বর কৃষি গুচ্ছের নির্ধারিত ওয়েবসাইটে (acas.edu.bd) প্রকাশ করা হয়েছে। ইতোমধ্যে সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে পরীক্ষা কার্যক্রম পরিচালনার জন্য গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

উল্লেখ্য, এবারের কৃষি গুচ্ছভুক্ত ৯টি বিশ্ববিদ্যালয় হলো- বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় এবং কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়।

নোবেলজয়ী বিজ্ঞানীদের যে উদ্ভাবন বদলে দিতে পারে কোটি কোটি স্…
  • ০৭ অক্টোবর ২০২৬
কুআ নির্বাচনের ভোটার তালিকায় অনিয়মের অভিযোগ, আছে মৃত ব্যক্ত…
  • ০৭ অক্টোবর ২০২৬
টেস্ট চ্যাম্পিয়নশিপে বড় পরিবর্তন, বাংলাদেশের অবস্থানেও নতুন…
  • ০৭ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১৩ শ…
  • ০৭ অক্টোবর ২০২৬
মিনিস্টার হাই-টেক পার্ক নিয়োগ দেবে ৪৩ সেলস এক্সিকিউটিভ, পদা…
  • ০৭ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষার সূচি প্র…
  • ০৭ অক্টোবর ২০২৬