১৯ বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদনের সুযোগ আর একদিন

২৯ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৪ AM
বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থী

বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থী © ফাইল ছবি

২০২৫-২৬ শিক্ষাবর্ষে জিএসটি গুচ্ছভুক্ত ১৯টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদনের জন্য আর একদিন সময় পাবেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাত ১২টা পর্যন্ত এ কার্যক্রম চলবে। এর আগে ২৪ ডিসেম্বর পর্যন্ত আবেদনের সময় নির্ধারিত থাকলেও পরে তা বাড়ানো হয়।

২৪ ডিসেম্বর রাত ৯টার দিকে জিএসটি গুচ্ছভূক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ভর্তি পরীক্ষার কোর কমিটির (২০২৫-২৬) আহবায়ক ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ এবং সচিব ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সময় বৃদ্ধির তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ২০২৫-২৬ শিক্ষাবর্ষের জিএসটি গুচ্ছভুক্ত সমন্বিত ভর্তি পরীক্ষায় আবেদনের সময়সূচি অনুযায়ী ২৪ ডিসেম্বর তারিখ রাত ১২টার সময় শেষ হওয়ার কথা ছিল। এর আগে ২৩ ডিসেম্বর রাত ৮টায় অনলাইনে অনুষ্ঠিত জিএসটি গুচ্ছভূক্ত সমন্বিত ভর্তি পরীক্ষার কোর কমিটির (উপাচার্যবৃন্দের সমন্বয়ে গঠিত) চতুর্থ সভায় সর্বসম্মতভাবে আবেদনের সময়সূচি আগামী ৩০ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত বর্ধিত করা হয়েছে।

আরও পড়ুন: কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার আসনবিন্যাস প্রকাশ, দেখুন এখানে

এর আগে গত ৭ ডিসেম্বর গুচ্ছের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী গত ১০ ডিসেম্বর থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়, যা চলবে ৩০ ডিসেম্বর পর্যন্ত। ভর্তি বিজ্ঞপ্তির তথ্য অনুয়ায়ী, ২০২১, ২০২২ ও ২০২৩ সালের এসএসসি বা সমমান এবং ২০২৪ ও ২০২৫ সালের এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা এবার আবেদন করতে পারবেন। সে হিসেবে বিশ্ববিদ্যালয়গুলোয় দ্বিতীয়বারও ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ থাকছে।

‘এ’ (বিজ্ঞান), ‘বি’ (মানবিক) ও ‘সি’ (ব্যবসায় শিক্ষা)—তিন ইউনিটে ভর্তির জন্য আবেদন করতে পারবেন আগ্রহীরা শিক্ষার্থী। আগামী বছরের ২৭ মার্চ মার্চ ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ ছাড়া ৩ এপ্রিল ‘বি’ ইউনিট এবং ১০ এপ্রিল ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবার ভর্তি পরীক্ষায় ন্যূনতম পাস নম্বর ৩০। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে। এ ছাড়া শিক্ষার্থীদের জন্য সেকেন্ড টাইম আবেদনের সুযোগ রাখা হয়েছে।

স্কুলে ভর্তি দুই ভাগে, পরীক্ষা শুরু হতে পারে ডিসেম্বরের প্র…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিশেষ সংবাদ সম্মেলন বুধবার
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
সব মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য বোর্ডের…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নিয়োগ দেবে ৬ থেকে ১১তম গ্রেডে, আব…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গুতে বুটেক্স কর্মচারীর মৃত্যু, উপাচার্যের শোক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইবির আয়েশা সিদ্দিকা হল ডিবেটিং সোসাইটির নেতৃত্বে আজমেরি-ফার…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9