জামায়াতকে সমাবেশের সূচি বদলানোর আহ্বান ডাকসুর

২৭ ডিসেম্বর ২০২৫, ১১:৫৩ PM
ডাকসু

ডাকসু © সংগৃহীত

আগামী ৩ জানুয়ারি রাজধানীতে জামায়াতে ইসলামীর ঘোষিত মহাসমাবেশের সূচি পরিবর্তনের আহ্বান জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। একই দিনে গুচ্ছ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা থাকায় পরীক্ষার্থীদের যাতায়াত নির্বিঘ্ন করতে এই অনুরোধ জানানো হয়েছে।

শনিবার (২৭ ডিসেম্বর) এক খোলা চিঠির মাধ্যমে ডাকসু এই আহ্বান জানায়।

চিঠিতে বলা হয়, ৩ জানুয়ারি দুপুর ২-৩টায় কৃষি গুচ্ছের পরীক্ষা রয়েছে যাতে লক্ষাধিক শিক্ষার্থী পরীক্ষা দিবেন। একই দিন দুপুর ১২টায় জাময়াত মহাসমাবেশ ডেকেছে। যা শহরজুড়ে যানজট সৃষ্টি করে হাজারো শিক্ষার্থীদের স্বপ্নভঙ্গের কারণ হতে পারে।

সেখানে ওসমান হাদির কবর জিয়ারত করতে তারেক রহমানের ঢাকা বিশ্ববিদয়ালয়ে যাওয়া নিয়ে সৃষ্ট যানজটে শিক্ষার্থীদের দুর্ভোগের কথা তুলে ধরে ডাকসু। বলা হয়, আমরা দেখেছি রাজনৈতিক যানজটের কারণে ঢাবির -এ ইউনিটে অসংখ্য শিক্ষার্থীদের স্বপ্ন মুকলেই ঝরে গিয়েছে।

ডাকসু আরও উল্লেখ করে, জামায়াতকে আহ্বান জানাবো আপনারা শিক্ষার্থীদের স্বপ্নভঙ্গের কারণ না হয়ে স্বপ্নগড়ার সহযোগী হোন। শিক্ষার্থীদের কথা বিবেচনায় নিয়ে সমাবেশের সূচি পরিবর্তন করুন।

ক্যাশ অফিসার নিয়োগ দেবে এসবিএসি ব্যাংক, আবেদন ২৫ অক্টোবর পর…
  • ০৫ অক্টোবর ২০২৬
ফুল দিয়ে শিক্ষকদের শুভেচ্ছা জানিয়ে শ্রদ্ধা ও ইতিবাচক রাজনীত…
  • ০৫ অক্টোবর ২০২৬
স্কয়ার ফুড নিয়োগ দেবে এরিয়া সেলস ম্যানেজার, আবেদন ১৭ অক্টোব…
  • ০৫ অক্টোবর ২০২৬
১৫ লাখ টাকার মসজিদ সংস্কারের টেন্ডার আটকে আছে চবি ছাত্রদল স…
  • ০৫ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ব…
  • ০৫ অক্টোবর ২০২৬
গোপালগঞ্জের সেই বুশরাসহ বিসিএসের গেজেটভুক্ত হলেন আরও ৪০ প্র…
  • ০৫ অক্টোবর ২০২৬