আরেক মুক্তিযোদ্ধার জামায়াতে যোগদান, ছিলেন ডাকসু নেতা

২৬ ডিসেম্বর ২০২৫, ০৮:৪২ PM
জামায়াত আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করে প্রাথমিক সহযোগী সদস্য ফরম পূরণ করেন মো. রফিকুল ইসলাম

জামায়াত আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করে প্রাথমিক সহযোগী সদস্য ফরম পূরণ করেন মো. রফিকুল ইসলাম © সংগৃহীত

জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন ‍বীর মুক্তিযোদ্ধা ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক নাট্য প্রমোদ সম্পাদক মো. রফিকুল ইসলাম। বিশ্ববিদ্যালয়ের সার্জেন্ট জহুরুল হক হলের নির্বাচিত সাধারণ সম্পাদকও (জিএস) ছিলেন তিনি। আজ শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেলে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করে তিনি প্রাথমিক সহযোগী সদস্য ফরম পূরণ করেন।

জানা গেছে, আলহাজ মো. রফিকুল ইসলাম ষাটের দশকে ছাত্র আন্দোলনের সক্রিয় কর্মী ছিলেন। পরবর্তীতে হাজী আসমত কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা হন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নির্বাচিত নাট্য ও প্রমোদ সম্পাদক ছিলেন। ১৯৭১ সালে বীর যোদ্ধা হিসেবে কুলিয়ারচর-ভৈরব-কিশোরগঞ্জ অঞ্চলে সরাসরি অপারেশনে অংশ নেন। স্বাধীনতার পর তিনি নিজেকে নিবেদিত করেন শিক্ষা ও সমাজকল্যাণে। ফাতেমা রমজান সরকারি প্রাথমিক বিদ্যালয়, শহীদ আরবুর রহমান কিন্ডারগার্টেন, মুর্শিদ-মুজিব উচ্চ বিদ্যালয়, জাতীয় পুরস্কারপ্রাপ্ত রফিকুল ইসলাম মহিলা কলেজ এবং হালিমা সাদিয়া মহিলা মাদ্রাসাসহ বহু প্রতিষ্ঠানের পেছনে রয়েছে তার ত্যাগ ও দূরদর্শিতা।

আরও পড়ুন: জামায়াতে যোগ দিলেন বিএনপি সরকারের সাবেক এমপি মুক্তিযোদ্ধা মেজর আক্তারুজ্জামান

জামায়াতে ইসলামী জানিয়েছে, সাক্ষাৎকালে আমিরে জামায়াতের উপস্থিতিতে আলহাজ মো. রফিকুল ইসলাম বাংলাদেশ জামায়াতে ইসলামীর নীতি ও আদর্শ, দেশপ্রেম এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দলের অবিচল অবস্থানের প্রতি গভীর আস্থা ও সন্তোষ প্রকাশ করেন। এ সময় তিনি সংগঠনের প্রাথমিক সহযোগী সদস্য ফরম পূরণ করে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেন।

দলটি জানিয়েছে, জামায়াতে যোগ দেওয়া এই বীর মুক্তিযোদ্ধা ইসলাম ও ইসলামী মূল্যবোধ, দেশের স্বার্থ এবং স্বাধীনতা–সার্বভৌমত্ব রক্ষায় অবশিষ্ট জীবন অতিবাহিত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিয়ম-নীতি, আদর্শ, দলীয় শৃঙ্খলা ও আনুগত্যের প্রতি সর্বদা অনুগত থাকার অঙ্গীকার করেন। এ সময় আমিরে জামায়াত ডা. শফিকুর রহমান তাকে আন্তরিকভাবে আলিঙ্গন করেন এবং তার দীর্ঘ নেক-হায়াত কামনা করেন।

যোগদান অনুষ্ঠানে কিশোরগঞ্জ জেলা জামায়াতের আমির অধ্যাপক মো. রমজান আলী, ভৈরব উপজেলা আমির মাওলানা কবির হোসেন এবং পৌরসভা আমির শাহজাহান সরকার উপস্থিত ছিলেন।

এক দফার সেনাপতি তারেক রহমান, আন্দোলনের অগ্রগামী ভূমিকায় ছিল…
  • ০৫ আগস্ট ২০২৬
জুলাই গণঅভ্যুত্থান দিবস: বিএমইউতে দোয়া মাহফিল, উন্নত খাবার …
  • ০৫ আগস্ট ২০২৬
ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত, জুলাই যোদ্ধাদের সং…
  • ০৫ আগস্ট ২০২৬
মোদির ভিডিও বিতর্কে জাকারবার্গকে ক্ষমা চাইতে ৩ দিন সময় দিল …
  • ০৫ আগস্ট ২০২৬
এক কোটি দশ লাখ টাকার সোনার বারসহ আটক ১
  • ০৫ আগস্ট ২০২৬
লক্ষ্মীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে হট্টগোল
  • ০৫ আগস্ট ২০২৬