শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন শুরু

২৬ ডিসেম্বর ২০২৫, ০৮:৪২ AM , আপডেট: ২৬ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৯ AM
শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন শুরু

শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন শুরু © টিডিসি ফটো

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন-২০২৫ শুরু হয়েছে। আজ ২৬ ডিসেম্বর (শুক্রবার) রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।  

দিনব্যাপী আয়োজিত এ সম্মেলনে সারা দেশের সব সদস্য অংশগ্রহণ করবেন। সকাল ৮টায় অর্থসহ পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সম্মেলনের প্রথম অধিবেশন শুরু হয়। 

আরও পড়ুন : জবির বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা আজ, আসনপ্রতি লড়বেন ৮৪ ভর্তিচ্ছু

সম্মেলনের উদ্বোধন ঘোষণা ও প্রারম্ভিক বক্তব্যের পর দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ অতিথি এবং বিশিষ্ট ইসলামিক স্কলারসহ অতিথিদের বক্তব্যের মধ্য দিয়ে দুপুর ১টায় প্রথম অধিবেশন সমাপ্ত হবে। দুপুর ২টা থেকে সম্মেলনের সমাপনী অধিবেশন শুরু হবে।

সমাপনী অধিবেশনে কেন্দ্রীয় সভাপতি নির্বাচন ও সেক্রেটারি জেনারেল মনোনয়ন, সমাপনী বক্তব্য ও দোয়া-মোনাজাতের মাধ্যমে বার্ষিক সদস্য সম্মেলন–২০২৫ এর কার্যক্রম সমাপ্ত হবে।

যে পাঁচ কারণে মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবি হলো ট্রাম্পের
  • ০৫ নভেম্বর ২০২৬
এইচএসসির ফলাফলে ধস, শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফেরাতে মাইকিং
  • ০৫ নভেম্বর ২০২৬
দুই যুগেও মেলেনি এমপিও, ঋণের চাপে সর্বস্বান্ত হয়ে প্রাণ গেল…
  • ০৪ নভেম্বর ২০২৬
জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত
  • ০৪ নভেম্বর ২০২৬
হামের টিকা নিয়ে তদন্ত করছে সরকার
  • ০৪ নভেম্বর ২০২৬
জায়গা দখল করে ছাত্রদল নেতার অবৈধ দোকান, নিউজ করায় সাংবাদিকে…
  • ০৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950