'প্রত্যেকবার আমার জন্য বিপদে পড়তে হয়েছে এই মানুষটার'

২০ মার্চ ২০২৬, ০৯:৫২ PM
 রাবি উপাচার্য

রাবি উপাচার্য © টিডিসি ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সদ্য বিদায়ী সভাপতি ও উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীবের বিদায় বেলায় তাকে নিয়ে আবেগঘন স্মৃতিচারণ করেছেন রাকসু জিএস সালাউদ্দিন আম্মার।

নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি অকপটে স্বীকার করেছেন যে, গত ১৮ মাসে বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে তিনি বিদায়ী উপাচার্যকে বারবার বিব্রতকর পরিস্থিতিতে ফেলেছেন। সেই পোস্টে আম্মার লিখেছেন, ‘প্রত্যেকবার আমার জন্য বিপদে পড়তে হয়েছে এই মানুষটার’।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া ওই পোস্টে সালাউদ্দিন আম্মার বলেন, ‘উপাচার্য বাসভবন ছাড়লেন রাকসুর সদ্য বিদায়ী সভাপতি। ভিসির গেইটে যে পরিমাণ লাত্থি মারা হইছে, যতো বিপদে ফেলছি এই মানুষটারে আমি! তার জীবনের হয়তো ছাত্র নামের একটা আপদ হিসেবেই আছি আমি। আমি এই ১৮মাসের পুরো সময়টা সিস্টেম ব্রেকের কাজ করতে চেয়েছি। অনেক বেয়াদবি, রুডনেসের ভিতর দিয়েই নিজে একের পর এক রুলস ব্রেক করে পরিবর্তনের চেষ্টা করেছি। প্রত্যেকবার আমার জন্য বিপদে পড়তে হয়েছে এই মানুষটার।’

নিজের কাজের পেছনের উদ্দেশ্য ব্যাখ্যা করে তিনি আরও যোগ করেন, ‘আমি হয়তো ক্যাম্পাস ছেড়ে চলে যাবো , অনেকে হাফ ছেড়ে বাচবে কিন্তু জনাব সালেহ হাসান নকীব স্যার মনে রাখবেন এই ছেলেটার বিন্দুপরিমান অসৎ উদ্যেশ্য ছিলো না এটা আমার আল্লাহ সাক্ষী।’

বিদায়ী উপাচার্যের ভবিষ্যৎ জীবনের সফলতা কামনা করে রাকসু জিএস পোস্টে আরও উল্লেখ করেন, ‘দোয়া করবেন সালেহ হাসান নকীব স্যার। ৪ দেয়ালের কাঠের চেয়ার-টেবিলের গবেষণার ভাগাড়ে আপনার জন্য শুভকামনা। শেষ রমজানে আপনার জন্য অনেক দোয়া। আমার জন্য দোয়া করবেন স্যার।’

বাংলাদেশ ইউনিভার্সিটিতে উৎসবমুখর পরিবেশে ‘ফ্যামিলি ডে’ অনুষ…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
ইবির হল উদ্বোধনে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে প্রস্তুতি কমিট…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
রাজধানী থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বিএমইউর নিনমাসে প্রথমবারের মতো পেডিয়াট্রিক নিউক্লিয়ার মেড…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
একাদশে ভর্তি হতে কেউ আবেদন করেনি যে ১১ কলেজে
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বিএনপি নেতাসহ ৪ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9