মনোনয়নপত্র সংগ্রহ করলেন জামায়াত আমির

২৫ ডিসেম্বর ২০২৫, ০২:৪৯ PM , আপডেট: ২৫ ডিসেম্বর ২০২৫, ০২:৫২ PM
জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দলটির নেতারা

জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দলটির নেতারা © ফাইল ছবি

ত্রয়োদশ সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। ঢাকা-১৫ আসন থেকে নির্বাচন করবেন তিনি। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দলের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়েরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল রাজধানীর আগারগাঁওয়ে রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন।

আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মো. ইউনুচ আলী এ তথ্য নিশ্চিত করেছেন। ঢাকা-১৩ ও ১৫ আসনের রিটার্নিং কর্মকর্তা তিনি। রিটার্নিং কর্মকর্তা বলেন, ঢাকা-১৫ আসন থেকে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।

আগামী ১২ ফেব্রুয়ারির এ নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমার শেষ সময় ২৯ ডিসেম্বর। ১১ ডিসেম্বর তফসিল ঘোষণার পর আসনটি থেকে বিএনপির শফিকুল ইসলাম খান মিল্টনসহ অন্তত এক ডজন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

আরও পড়ুন: সরকারি না হওয়ায় দুই কলেজের নাম পরিবর্তন 

এদিন ঢাকা-১৩ আসন থেকে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হক, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজও মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের দিন গণভোটও অনুষ্ঠিত হবে।

এনসিপির দুই গ্রুপের মধ্যে হাতাহাতি-মারামারি
  • ১৩ নভেম্বর ২০২৬
তুরস্কে ড্রোন উড়াবে চুয়েট, এক লক্ষ টাকা অনুদান জেলা প্রশা…
  • ১৩ নভেম্বর ২০২৬
চার শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে নোবিপ্রবিতে ছায়া জাতিসংঘ স…
  • ১৩ নভেম্বর ২০২৬
আজ থেকে ৩০ টাকা কেজিতে চাল বিক্রি, পাবেন যারা
  • ১৩ নভেম্বর ২০২৬
মুসলিম দেশগুলোর অনুরোধে ইরানে হামলা স্থগিত রেখেছি: ট্রাম্প
  • ১৩ নভেম্বর ২০২৬
ধমক দেওয়া সেই সৈন্যকেই এবার পুরস্কৃত করলেন পিট হেগসেথ 
  • ১৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950