পটুয়াখালী-২ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করলেন জামায়াত প্রার্থী ড. শফিকুল ইসলাম

২৪ ডিসেম্বর ২০২৫, ০৭:১৬ PM
জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদ মনোনয়নপত্র সংগ্রহ করেন

জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদ মনোনয়নপত্র সংগ্রহ করেন © টিডিসি

পটুয়াখালী-২ (বাউফল) আসনের জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জামায়াতে ইসলামী সমর্থিত সংসদ সদস্য প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদ। বুধবার (২৪ ডিসেম্বর) দুপুর ১টার দিকে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবু সালেহের দপ্তর থেকে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন।

এ সময় উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা জামায়াতের আমির নাজমুল আহসান, সেক্রেটারি জেনারেল শহিদুল ইসলাম কায়সারী, উপজেলা জামায়াতের আমির মাওলানা মোহাম্মদ ইসহাক এবং সেক্রেটারি অধ্যাপক খালিদুর রহমানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।

পটুয়াখালী-২ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদ বর্তমানে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

মনোনয়নপত্র সংগ্রহ শেষে তিনি বলেন, নির্বাচনী পরিবেশ এখন পর্যন্ত সুন্দর রয়েছে। আমাদের বড় কোনো শঙ্কা নেই। তবে কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে প্রশাসনের সহযোগিতায় তা প্রতিহত করা হবে।

সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. আবু সালেহ বলেন, ‘এখন পর্যন্ত দুজন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। নির্বাচনের মাঠের পরিবেশ আমাদের নিয়ন্ত্রণে রয়েছে।’

নগদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন তারকা ফুটবলার জামাল ভূঁইয…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
খুলনায় ফেরির সঙ্গে সংঘর্ষে ৩৫-৪০ যাত্রী নিয়ে ট্রলারডুবি
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আগস্টে ধর্ষণের শিকার ৫৪ নারী, হত্যাকাণ্ড ৫৫
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
অসুস্থ হয়ে সিসিইউতে ভর্তি জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহম…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে ছাত্রদলের রাজনৈতিক দক্ষতা বৃদ্ধি…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আইইউবিতে বায়োগ্যাস প্রকল্পে ক্যান্টিনের খাদ্যবর্জ্য থেকে ত…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬