সরকারি না হওয়ায় দুই কলেজের নাম পরিবর্তন 

২৫ ডিসেম্বর ২০২৫, ০২:৪৭ PM
শিক্ষা মন্ত্রণালয়

শিক্ষা মন্ত্রণালয় © ফাইল ফটো

সরকারীকরণ প্রক্রিয়া সম্পন্ন না হওয়ায় পঞ্চগড় ও রাজশাহীর দুটি কলেজের নাম পরিবর্তন করা হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। 

প্রজ্ঞাপনে জানানো হয়েছে, পঞ্চগড় বোদার বঙ্গবন্ধু মুজিব ইন্দিরা সরকারি মহাবিদ্যালয়ের পরিবর্তিত নাম ‘কাজলদিঘী কালিয়াগঞ্জ সরকারি কলেজ’ এবং রাজশাহীর ‘সরকারি বঙ্গবন্ধু কলেজের পরিবর্তিত নাম ‘পদ্মা সরকারি কলেজ’ করা হয়। 

এতে আরও বলা হয়, তবে কলেজগুলোর সরকারীকরণ প্রক্রিয়া সম্পন্ন না হওয়ায় 'সরকারি' শব্দটি বাদ দিয়ে কলেজ দুইটির নাম সংশোধন করা হয়েছে। সংশোধিত নামগুলো যথাক্রমে কাজলদিঘী কালিয়াগঞ্জ কলেজ ও পদ্মা কলেজ। 

ষষ্ঠ শ্রেণির বইয়ে ‘দাঁড়িপাল্লা’ নিয়ে বিতর্ক, পরিবর্তনের উদ্…
  • ২৩ অক্টোবর ২০২৬
ঢাকা-কক্সবাজার রুটে চালু হচ্ছে আরও একটি ট্রেন, ওঠা যাবে কয়ে…
  • ২৩ অক্টোবর ২০২৬
ভারত থেকে আনা ১৩৫ টন চালে মিলল ক্যান্সার উপাদান
  • ২৩ অক্টোবর ২০২৬
অটোরিকশায় মাইকিং করে হাসিনার দেশে ফেরার ঘোষণা
  • ২৩ অক্টোবর ২০২৬
মিরপুর টেস্ট দেখা যাবে বিনামূল্যে
  • ২৩ অক্টোবর ২০২৬
৮ পদে শিক্ষক নিয়োগ দেবে নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ
  • ২৩ অক্টোবর ২০২৬