জাবির আইবিএ-জেইউর ভর্তি পরীক্ষা আজ, আসনপ্রতি লড়বেন ১০৮

২৮ ডিসেম্বর ২০২৫, ০৭:৫৯ AM
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক সম্মান প্রথম বর্ষে ভর্তির ‘এ’ ইউনিটের একাংশ ও ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ-জেইউ) পরীক্ষা আজ রবিবার (২৮ ডিসেম্বর)। এ বছর আইবিএ-জেইউ ইউনিটে ৫০টি আসনের বিপরীতে ৫ হাজার ৪১১ জন শিক্ষার্থী আবেদন করেছেন। এতে আসন প্রতি প্রায় ১০৮ জন ভর্তিচ্ছু পরীক্ষায় বসবেন।

সবচেয়ে বেশি পরীক্ষার্থী আবেদন পড়েছে জীববিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটে। এই ইউনিটে ৩১০টি আসনের বিপরীতে আবেদন করেন ৭০ হাজার ২২০ জন শিক্ষার্থী। এ বছর ‘ডি’ ইউনিটের দুই দিন ধরে মোট নয়টি শিফটে অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে চারটি শিফটে ছেলেদের এবং পাঁচটি শিফটে নারী শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে মোট ৭০ হাজার ২২১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

এর আগে গত ২১ ডিসেম্বর ‘সি’ ইউনিটের মধ্য দিয়ে জাবির ভর্তি পরীক্ষা শুরু হয়। আজ আইবিএ-জেইউ ও ‘এ’ ইউনিটভুক্ত গানিতিক ও পদার্থ বিজ্ঞান অনুষদের একাংশের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে এবং আগামীকাল ২৯ ডিসেম্বর এ ইউনিটের বাকি অংশের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

গোপন ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ায় সাবেক স্ত্রীর মামলা, …
  • ১৪ নভেম্বর ২০২৬
শ্রমিক বিক্ষোভে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ভোগান্তিতে যাত্…
  • ১৪ নভেম্বর ২০২৬
গাজীপুরে ফের শ্রমিকদের মহাসড়ক অবরোধ, ধাওয়া-পাল্টাধাওয়া
  • ১৪ নভেম্বর ২০২৬
৭-৯ম গ্রেডে নেকটারে কর্মকর্তা নিয়োগ, আবেদন অনলাইনে
  • ১৪ নভেম্বর ২০২৬
ছোট ক্যাম্পাসে বড় স্বপ্ন, বুটেক্স ঘিরে বিশ্ববিদ্যালয় প্রশাস…
  • ১৪ নভেম্বর ২০২৬
জামায়াত নেতার মন্তব্যে ক্ষুব্ধ হয়ে লাইভ টকশো ছেড়ে গেলেন রাশ…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950