জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ‘সি-১’ ইউনিটের ব্যবহারিক পরীক্ষার তারিখ ঘোষণা

২৪ ডিসেম্বর ২০২৫, ০৭:২৭ PM , আপডেট: ২৪ ডিসেম্বর ২০২৫, ০৭:৩৭ PM
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় © টিডিসি সম্পাদিত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ‘সি-১’ ইউনিটের ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৩১ ডিসেম্বর। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষায় যারা কলা ও মানবিকী অনুষদের ‘সি-১’ ইউনিটে বহুনির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তাদের চারুকলার ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৩১ ডিসেম্বর। এদিন বেলা ১১টা থেকে বিশ্ববিদ্যালয়ের  জিমনেসিয়ামে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। 

এতে আরও বলা হয়, প্রয়োজনীয় প্রস্তুতিসহ যথাসময়ে পরীক্ষায় অংশগ্রহণের জন্য সংশ্লিষ্ট ভর্তিচ্ছুদের উপস্থিত থাকতে হবে। ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি অনুসারে যারা চারুকলা বিভাগে আবেদনের শর্ত পূরণ করেছে কেবল তারাই এই বিভাগের ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে।

এর আগে, গত ২৩ ডিসেম্বর সকাল ৯ টায়  'সি-১' ইউনিটের বহুনির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হয়।  এতে ৬৪টি আসনের বিপরীতে ৩ হাজার ৭২৫ জন শিক্ষার্থী আবেদন করেছেন। 

আদালত ভবন থেকে পড়ে কলেজ ক্যাশিয়ারের মৃত্যু, রহস্য ঘিরে তদন্ত
  • ০৭ অক্টোবর ২০২৬
মেসির এক গোল, দুই অ্যাসিস্ট, জয় দিয়ে বিদায় আর্জেন্টাইন মহাত…
  • ০৭ অক্টোবর ২০২৬
বিদায়ী ম্যাচে অবশেষে গোলের দেখা মেসির, ৩-০ ব্যবধানে আর্জেন্…
  • ০৭ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শি…
  • ০৭ অক্টোবর ২০২৬
ভোরে বিদায়ী ম্যাচে মাঠে নামছেন মেসি, মোবাইলে খেলা দেখবেন যে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চসিক ভবনে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী বগার অবস্থান, গ্রেফতা…
  • ০৭ অক্টোবর ২০২৬