‘ডি’ ইউনিটের ফল প্রকাশ কবে জানাল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

২৪ ডিসেম্বর ২০২৫, ১১:১৭ PM
জাবি লোগো

জাবি লোগো © সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ২০২৫-২৬ শিক্ষা বর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ‘ডি’ ইউনিটের ফলাফল আগামীকাল দুপুরের মধ্যে প্রকাশ করা হবে।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাতে ‘ডি’ ইউনিটভুক্ত জীববিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক মো. মাফরুহী সাত্তার দ্য ডেইলি ক্যাম্পাসকে তথ্যটি জানান।

তিনি বলেন, ইতোমধ্যে ‘ডি’ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। ফলাফল তৈরির কাজ চলমান রয়েছে। আমরা আশা করছি, আগামীকাল দুপুরের মধ্যে ফলাফল প্রকাশ করতে পারবো। 

এ বছর ‘ডি’ ইউনিটের দুই দিন ধরে মোট নয়টি শিফটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে চারটি শিফটে ছেলেদের এবং পাঁচটি শিফটে নারী শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে মোট নয়টি শিফটে ৭০ হাজার ২ শত ২১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

আদালত ভবন থেকে পড়ে কলেজ ক্যাশিয়ারের মৃত্যু, রহস্য ঘিরে তদন্ত
  • ০৭ অক্টোবর ২০২৬
মেসির এক গোল, দুই অ্যাসিস্ট, জয় দিয়ে বিদায় আর্জেন্টাইন মহাত…
  • ০৭ অক্টোবর ২০২৬
বিদায়ী ম্যাচে অবশেষে গোলের দেখা মেসির, ৩-০ ব্যবধানে আর্জেন্…
  • ০৭ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শি…
  • ০৭ অক্টোবর ২০২৬
ভোরে বিদায়ী ম্যাচে মাঠে নামছেন মেসি, মোবাইলে খেলা দেখবেন যে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চসিক ভবনে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী বগার অবস্থান, গ্রেফতা…
  • ০৭ অক্টোবর ২০২৬