জাবির সি ইউনিটের পূর্ণাঙ্গ ফল প্রকাশ

২৩ ডিসেম্বর ২০২৫, ০৫:০৬ PM , আপডেট: ২৩ ডিসেম্বর ২০২৫, ০৫:০৯ PM
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় © সংগৃহীত ও সম্পাদিত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথমবর্ষের ভর্তি পরীক্ষার ‘সি’ ইউনিটের পূর্ণাঙ্গ ফল প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ভর্তি ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। এর আগে দুপুরে এক সঙ্গে ‘বি’, ‘সি’ ও ‘ই’ ইউনিটের ফল প্রকাশ করা হয়, তবে ওই সময় ‘সি’ ইউনিটের আংশিক ফল প্রকাশ করা হয়েছিল।

ফল প্রকাশ করে দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়, শিফট ভিত্তিক মেধাতালিকা অনুযায়ী ফলাফল প্রকাশ করা হয়েছে। প্রকাশিত ফলাফল থেকে শিফট ভিত্তিক মেধাক্রম অনুসারে ভর্তি ও মাইগ্রেশন প্রক্রিয়া পরিচালিত হবে। 

এর আগে মঙ্গলবার সকালে ফল প্রকাশের বিষয়ে বিশ্বিবদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) মোহাম্মদ আলী রেজা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘ইতোমধ্যে ‘বি’ ও ‘ই’ ইউনিটের ফলাফল প্রস্তুত হয়েছে। ‘সি’ ইউনিটের ফলাফল প্রস্তুত করতে কিছুটা বিলম্ব হচ্ছে। আমরা আশা করছি দুপুরের আগেই ফলাফল প্রকাশ করতে পারব।’ 

উল্লেখ্য, ভর্তি পরীক্ষা শুরু হয় রবিবার (২১ ডিসেম্বর) ‘সি’ ইউনিটের (কলা ও মানবিকী অনুষদ, আইন অনুষদ ও তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট) মধ্য দিয়ে। এরপর সোমবার (২২ ডিসেম্বর) অনুষ্ঠিত হয় ‘বি’ ইউনিটভুক্ত সমাজবিজ্ঞান অনুষদ ও  ‘ই’ ইউনিটের (বিজনেস স্টাডিজ অনুষদ) পরীক্ষা।

ফলাফল দেখতে ক্লিক করুন এখানে

দুদককে বিরোধী দল দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে: আস…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
অনলাইনে শিক্ষকদের নিবন্ধন প্রক্রিয়া শুরু করল ঢাকা সেন্ট্রাল…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
দুই দিনের মধ্যে শতবর্ষী শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা চাইল মাউশি
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য মধ্যপ্রাচ্যের ১১ স্কলারশিপ
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
১১ বছর পর পে স্কেল, দুই বছরে ৩ ধাপে বাস্তবায়ন, মিশ্র প্রতিক…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
ফেনীতে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান ঘিরে বিএনপির দুইপক্ষের স…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬