জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের তিন ইউনিটের ফল প্রকাশ

২৩ ডিসেম্বর ২০২৫, ০১:৫৫ PM , আপডেট: ২৩ ডিসেম্বর ২০২৫, ০২:৫৫ PM
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথমবর্ষের ভর্তি পরীক্ষার ‘বি’, ‘সি’ ও ‘ই’  ইউনিটের ফল প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সংক্রান্ত ওয়এবসাইটে এক বিজ্ঞপ্তিতে এ ফল প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শিফট ভিত্তিক মেধাতালিকা অনুযায়ী ফলাফল প্রকাশ করা হয়েছে। প্রকাশিত ফলাফল থেকে শিফট ভিত্তিক মেধাক্রম অনুসারে ভর্তি ও মাইগ্রেশন প্রক্রিয়া পরিচালিত হবে। 

এর আগে, মঙ্গলবার সকালে ফল প্রকাশের বিষয়ে বিশ্বিবদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) মোহাম্মদ আলী রেজা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘ইতোমধ্যে ‘বি’ ও ‘ই’ ইউনিটের ফলাফল প্রস্তুত হয়েছে। ‘সি’ ইউনিটের ফলাফল প্রস্তুত করতে কিছুটা বিলম্ব হচ্ছে। আমরা আশা করছি দুপুরের আগেই ফলাফল প্রকাশ করতে পারব।’ 

উল্লেখ্য, ভর্তি পরীক্ষা শুরু হয় রবিবার (২১ ডিসেম্বর) ‘সি’ ইউনিটের (কলা ও মানবিকী অনুষদ, আইন অনুষদ ও তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট) মধ্য দিয়ে। এরপর সোমবার (২২ ডিসেম্বর) অনুষ্ঠিত হয় ‘বি’ ইউনিটভুক্ত সমাজবিজ্ঞান অনুষদ ও  ‘ই’ ইউনিটের (বিজনেস স্টাডিজ অনুষদ) পরীক্ষা। 

ফল দেখুন এখানে

আন্তর্জাতিক সম্মেলন ও ফার্মা ফেস্টের মাধ্যমে ফার্মাসিউটিক্য…
  • ১৩ অক্টোবর ২০২৬
আমি এমন কোনো বিবৃতি দেইনি: চুয়েট ভিসি
  • ১৩ অক্টোবর ২০২৬
ছাত্রলীগ নেতার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে বিপাকে ছাত্রদল নেতা…
  • ১৩ অক্টোবর ২০২৬
বাংলাদেশ পুলিশে ১৬তম গ্রেডে চাকরি, আবেদন আগামীকাল রাত ১২টা …
  • ১৩ অক্টোবর ২০২৬
গণঅভ্যুত্থানের যার চুলের স্পাইক নষ্ট হয়নি, পাঞ্জাবির আয়রনের…
  • ১৩ অক্টোবর ২০২৬
অপ্রতিম হত্যার দ্রুত বিচারের দাবিতে কুবিতে ফের মানববন্ধন
  • ১৩ অক্টোবর ২০২৬