বুয়েট ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোডের তারিখ ঘোষণা

২৩ ডিসেম্বর ২০২৫, ০৯:০০ AM
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক শ্রেণিতে ভর্তির প্রাক-নির্বাচনী পরীক্ষায় অংশ নেওয়ার জন্য প্রবেশপত্র ডাউনলোডের তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ১ জানুয়ারি থেকে প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। এবার বিভাগীয় অপশন পূরণ ব্যতীত প্রবেশপত্র পাওয়া যাবে না বলে জানানো হয়েছে। 

এর আগে যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে বুধবার (১৭ ডিসেম্বর)। আর ভর্তি পরীক্ষার প্রবেশপত্র সংক্রান্ত বার্তায় বলা হয়েছে, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রবেশপত্র ১ জানুয়ারি সকাল ৯টা থেকে ডাউনলোড করা যাবে।

এর আগের বুয়েটের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য আবেদনকারীদের নামের তালিকা প্রকাশ করা হয়েছে। খুব শিগগিরই ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে। 

প্রবেশপত্র ডাউনলোডের সময় বিভাগীয় অপশন ফর্ম পূরণ করতে হবে। এই অপশন পরবর্তীতে পরিবর্তনযোগ্য নয়। বিভাগীয় অপশন ফর্ম পূরণ ব্যতীত প্রবেশপত্র ডাউনলোড করা যাবে না বলেও জানানো হয়েছে।

আরও পড়ুন: আজ থেকে ডাউনলোড করা যাবে চবির ভর্তি পরীক্ষার প্রবেশপত্র

গত ২৭ অক্টোবর বুয়েটের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১০ জানুয়ারি। মডিউল ‘এ’ এবং ‘বি’ ক্যাটাগরিতে সকাল ও বিকেল দুই শিফটে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবার প্রাথমিক বাছাই পরীক্ষা থাকছে না। কেবল লিখিত পরীক্ষার মাধ্যমে ভর্তিযোগ্য প্রার্থীদের বাছাই করা হবে। তবে আগের মতো মৌখিক পরীক্ষা দিতে হবে শিক্ষার্থীদের। 

এতে আরও বলা হয়, ভর্তি পরীক্ষায় দুই ক্যাটাগরি তথা প্রকৌশল বিভাগসমূহ, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ এবং কৌশল বিভাগসমূহ, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ এবং স্থাপত্য বিভাগের ক্ষেত্রে আবেদন ফি নির্ধারণ করা হয় ১ হাজার ৩০০ ও ১ হাজার ৫০০ টাকা। ভর্তির জন্য নির্বাচিত ও অপেক্ষমাণ প্রার্থীদের নামসহ মেধাক্রম (সম্ভাব্য) ৭ ফেব্রুয়ারি প্রকাশিত হবে।

শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ জব্দ
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইনোভেশন ফেয়ারে পবিপ্রবির ৫ উদ্ভাবনী প্রকল্প ও স্মার্ট অ্যাপ
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ফোন বদলালেও পাসওয়ার্ড-পাসকি হারানোর ভয় নেই, অ্যান্ড্রয়েডে ন…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে আক্রান্ত আরও দুজনের মৃত্যু
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
প্রতিষ্ঠার দুই দশক পেরিয়ে গেলেও কুবিতে নেই ডে-কেয়ার সেন্টার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
গণঅভ্যুত্থানে ইন্টারনেট বন্ধ, সেখান থেকেই স্বাধীন নেটের ভাব…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9