জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

দুই বিভাগে ভর্তির শর্ত পূরণ করতে পারেনি কোনো ভর্তিচ্ছু ছাত্রী, ফল প্রকাশে বিলম্ব

২২ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৬ PM , আপডেট: ২২ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৮ PM
জাবি ভর্তি পরীক্ষা

জাবি ভর্তি পরীক্ষা © জনসংযোগ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ‘সি’ ইউনিটের অধিভুক্ত ইংরেজি এবং আইন ও বিচার বিভাগে ভর্তির জন্য নির্ধারিত শর্ত পূরণ করতে পারেনি কোনো নারী শিক্ষার্থী। ফলে পরীক্ষার ফলাফল প্রকাশ বিলম্ব হচ্ছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের একাধিক সূত্র। 

ভর্তি বিজ্ঞপ্তিতে উল্লিখিত ইংরেজিতে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর পাওয়ার শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় কোন নারী শিক্ষার্থীও এই দুই বিভাগে ভর্তির যোগ্যতা অর্জন করতে পারেননি। 

জানা যায়, ভর্তি পরীক্ষার ফলাফল প্রস্তুত হলেও শর্তের জটিলতায় প্রকাশ করতে বিলম্ব হচ্ছে। তাই নারী শিক্ষার্থীদের কোটা পূরণ করতে শর্ত কমানোর সিদ্ধান্ত নিয়েছে ভর্তি পরীক্ষা কমিটি।

এ বিষয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মাহফুজুর রহমান বলেন, ইংরেজি ও আইন বিভাগের ক্ষেত্রে নির্ধারিত ৬০ শতাংশ নম্বরের শর্তটি বাস্তবতার নিরিখে কিছুটা বেশি হয়ে গেছে। বর্তমান ফলাফল বিবেচনায় রেখে আমরা ৫৫ শতাংশ নম্বর থেকে বিষয়টি পুনরায় পর্যালোচনা করার কথা ভাবছি।

উল্লেখ্য, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রতিটি বিভাগের ভর্তিতে ৫০ শতাংশ নারী ও ৫০ শতাংশ পুরুষ শিক্ষার্থী ভর্তি নেওয়া হয়।

চট্টগ্রাম আর্মি মেডিকেল কলেজে বিভিন্ন পদে চাকরি, আবেদন ৩১ অ…
  • ১৩ অক্টোবর ২০২৬
জিয়াউর রহমানের প্রথম সমাধি স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধ বিষয়ক মন…
  • ১৩ অক্টোবর ২০২৬
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুই শাখার নাম পরিবর্তন
  • ১৩ অক্টোবর ২০২৬
৩০ ঘণ্টা পর অ্যাম্বুলেন্স করে ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি, …
  • ১৩ অক্টোবর ২০২৬
শিক্ষামন্ত্রী নাখোশ, শিক্ষকদের বদলির ফল প্রকাশে একাধিক জটিল…
  • ১৩ অক্টোবর ২০২৬
সকালে ডিমের চেয়েও বেশি প্রোটিন, ফাইবারও মিলবে যে ৩ খাবারে
  • ১৩ অক্টোবর ২০২৬