জাবির তিন ইউনিটের ফলাফল দেখুন এখানে

২৩ ডিসেম্বর ২০২৫, ০২:০৭ PM , আপডেট: ২৩ ডিসেম্বর ২০২৫, ০২:১০ PM
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথমবর্ষের ভর্তি পরীক্ষার তিন ইউনিটের ফল প্রকাশ করা হয়েছে। বুধবার (২৩ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ করা হয়েছে। ‘সি-১’ ও ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর)।

তিন ইউনিটের ফলাফল দেখতে এখানে ক্লিক করুন।

ভর্তি পরীক্ষা শুরু হয় রবিবার (২১ ডিসেম্বর) ‘সি’ ইউনিটের মধ্য দিয়ে। এরপর অনুষ্ঠিত হয়েছে আরও দুই ইউনিটের পরীক্ষা। আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরের মধ্যে এ তিন ইউনিটের ফলাফল প্রকাশ করা হলো।

জাবির ‘সি’ ইউনিটভুক্ত কলা ও মানবিকী অনুষদ, আইন অনুষদ ও তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট, ‘বি’ ইউনিটভুক্ত সমাজবিজ্ঞান অনুষদ এবং ‘ই’ ইউনিটের অন্তর্ভুক্ত ব্যবসায় শিক্ষা অনুষদের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্নের পর এ ফলাফল প্রকাশ করা হলো।

আরও পড়ুন: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের তিন ইউনিটের ফল প্রকাশ

আগামীকাল ২৪ ডিসেম্বর ‘ডি’ ইউনিটের বাকি অংশের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ‘এ’ ইউনিটের একাংশ ও আইবিএ-জেইউর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৮ ডিসেম্বর। ২৯ ডিসেম্বর ‘এ’ ইউনিটের অবশিষ্টাংশের পরীক্ষার মধ্য দিয়ে শেষ হবে এবারের ভর্তি পরীক্ষার কার্যক্রম।

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটি সূত্রে জানা গেছে, তুলনামূলক কম প্রতিযোগিতা হবে সমাজবিজ্ঞান অনুষদভুক্ত ‘বি’ ইউনিটে। এখানে ৩২৬টি আসনের বিপরীতে আবেদন করেছেন ২০ হাজার ৫৮৩ জন।

জামায়াতের কার্যালয়ে গাড়ি ভাঙচুর, এবি পার্টির নেতাকে অব্যা…
  • ১৫ অক্টোবর ২০২৬
১০ দেশের গবেষক নিয়ে রাবির আইন বিভাগের আন্তর্জাতিক সম্মেলন ৩…
  • ১৫ অক্টোবর ২০২৬
মাদ্রাসায় এতিম শিক্ষার্থীদের সঙ্গে সাবেক ছাত্রদল নেতা মাহবু…
  • ১৫ অক্টোবর ২০২৬
ইউরোপীয় পার্লামেন্টে ট্রেইনিশিপের সুযোগ, মাসিক বৃত্তি-ভ্রমণ…
  • ১৫ অক্টোবর ২০২৬
প্রেমিকের বাইক চালাচ্ছিলেন প্রেমিকা, অতঃপর...
  • ১৫ অক্টোবর ২০২৬
১০০ একরের পুরো ক্যাম্পাসকে সৌরবিদ্যুতের আওতায় আনার পরিকল্পন…
  • ১৫ অক্টোবর ২০২৬