জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ব্যবসায় শিক্ষা অনুষদে প্রথম হলেন যারা 

২৩ ডিসেম্বর ২০২৫, ০৬:১০ PM , আপডেট: ২৩ ডিসেম্বর ২০২৫, ০৬:১১ PM
‘ই’ ইউনিটে প্রথম দুইজন

‘ই’ ইউনিটে প্রথম দুইজন © টিডিসি সম্পাদিত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ‘ই’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুর ১টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শিফট ভিত্তিক মেধাতালিকা অনুযায়ী ফলাফল প্রকাশ করা হয়েছে। প্রকাশিত ফলাফল থেকে শিফট ভিত্তিক মেধাক্রম অনুসারে ভর্তি ও মাইগ্রেশন প্রক্রিয়া পরিচালিত হবে। 

প্রকাশিত ফলে ব্যবসায় শিক্ষা অনুষদের অধীনে ‘ই’ ইউনিটে ছেলেদের মধ্যে প্রথম স্থান অধিকার করেছেন আদমজী ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী মো. সিয়াম হাসনাত। এছাড়াও মেয়েদের মধ্যে প্রথম স্থান অধিকার করেছেন যশোরের  সরকারি এম এম কলেজের মিথিলা আফরিন মিতু।

দুই দিনে মোট ১১টি শিফটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রথম দিনে ‘সি’ ইউনিটের পরীক্ষা ছয়টি শিফটে এবং দ্বিতীয় দিনে ‘বি’ ও ‘ই’ ইউনিটের পরীক্ষা পাঁচটি শিফটে অনুষ্ঠিত হয়।

সামাজিক বিজ্ঞান অনুষদের অধীনে ‘বি’ ইউনিটে ৩২৬ আসনের বিপরীতে মোট ২০ হাজার ৫৮৩ জন প্রার্থী আবেদন করেন। ‘সি’ ইউনিটে কলা ও মানবিক অনুষদ, আইন অনুষদ এবং তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের ৪৬৬ আসনের বিপরীতে ৪৭ হাজার ৪৯৭ জন আবেদন করেন। এছাড়া, ব্যবসায় শিক্ষা অনুষদের অধীনে ‘ই’ ইউনিটে ২০০টি আসনের বিপরীতে আবেদন করে ১১ হাজার ৬১২ জন শিক্ষার্থী।

দুদককে বিরোধী দল দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে: আস…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
অনলাইনে শিক্ষকদের নিবন্ধন প্রক্রিয়া শুরু করল ঢাকা সেন্ট্রাল…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
দুই দিনের মধ্যে শতবর্ষী শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা চাইল মাউশি
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য মধ্যপ্রাচ্যের ১১ স্কলারশিপ
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
১১ বছর পর পে স্কেল, দুই বছরে ৩ ধাপে বাস্তবায়ন, মিশ্র প্রতিক…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
ফেনীতে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান ঘিরে বিএনপির দুইপক্ষের স…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬