জাবির ডি ইউনিটের ছাত্রীদের ভর্তি পরীক্ষা আজ, আসনপ্রতি লড়াই ২২৭ ভর্তিচ্ছুর

২৪ ডিসেম্বর ২০২৫, ০৭:৪১ AM , আপডেট: ২৪ ডিসেম্বর ২০২৫, ০৭:৫৭ AM
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় © টিডিসি সম্পাদিত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে জীববিজ্ঞান অনুষদভুক্ত ডি ইউনিটের ছাত্রীদের শেষ পাঁচ পালায় পরীক্ষা অনুষ্ঠিত হবে আজ বুধবার। এদিন সকাল ৯টা থেকে পরীক্ষা শুরু হবে। 

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটির সূত্রে জানা গেছে, এ বছর সবচেয়ে বেশি পরীক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন জীববিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটে। এই ইউনিটে ৩১০টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৭০ হাজার ২২০ জন শিক্ষার্থী। ফলে এই ইউনিটে প্রতিটি আসনের জন্য লড়বেন ২২৭ জন, যা এবারের ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ।

সরেজমিনে দেখা যায়, আজ ডি দুটি ইউনিটের ভর্তি পরীক্ষা থাকায় সকাল সাড়ে ৬টা থেকে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী ও অভিভাবকেরা নির্ধারিত কেন্দ্রের সামনে আসতে শুরু করেন। শিক্ষার্থীদের সারিবদ্ধভাবে পরীক্ষার কেন্দ্রে দাঁড়াতে দেখা যায়। তবে পরীক্ষাকেন্দ্রে ঢোকার সময় পরীক্ষার্থীদের মুঠোফোন, ক্যালকুলেটরসহ মেমোরিযুক্ত অন্য কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে নিয়ে যেতে দেওয়া হবে না বলে জানিয়েছে পরীক্ষাকেন্দ্রে দায়িত্বরত কর্মকর্তারা।

আরও পড়ুন: শিক্ষা ক্যাডারের ইতিহাসে বড় বদলি, নীতিমালা লঙ্ঘন ও আর্থিক লেনদেনের অভিযোগ

এছাড়া ‘এ’ ইউনিটের একাংশ ও আইবিএ-জেইউর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৮ ডিসেম্বর। ২৯ ডিসেম্বর ‘এ’ ইউনিটের অবশিষ্টাংশের পরীক্ষার মধ্য দিয়ে শেষ হবে এবারের ভর্তি পরীক্ষার কার্যক্রম।

এবারের ‘এ’ ইউনিটের অন্তর্ভুক্ত গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদে ৪২৬টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৬০ হাজার ৩৫১ জন। এই ইউনিটে প্রতি আসনে লড়বেন ১৪২ জন ভর্তিচ্ছু।

এছাড়া ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ-জেইউ) ইউনিটে ৫০টি আসনের বিপরীতে ৫ হাজার ৪১১ জন শিক্ষার্থী আবেদন করেছেন। এতে আসন প্রতি প্রায় ১০৮ জন ভর্তিচ্ছু পরীক্ষায় বসবেন।

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটি সূত্রে জানা গেছে, তুলনামূলক কম প্রতিযোগিতা হবে সমাজবিজ্ঞান অনুষদভুক্ত ‘বি’ ইউনিটে। এখানে ৩২৬টি আসনের বিপরীতে আবেদন করেছেন ২০ হাজার ৫৮৩ জন।

দুদককে বিরোধী দল দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে: আস…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
অনলাইনে শিক্ষকদের নিবন্ধন প্রক্রিয়া শুরু করল ঢাকা সেন্ট্রাল…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
দুই দিনের মধ্যে শতবর্ষী শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা চাইল মাউশি
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য মধ্যপ্রাচ্যের ১১ স্কলারশিপ
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
১১ বছর পর পে স্কেল, দুই বছরে ৩ ধাপে বাস্তবায়ন, মিশ্র প্রতিক…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
ফেনীতে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান ঘিরে বিএনপির দুইপক্ষের স…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬