জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তিতে আসন প্রতি লড়বেন ১১৯ ভর্তিচ্ছু

০৯ ডিসেম্বর ২০২৫, ০২:১৯ PM , আপডেট: ০৯ ডিসেম্বর ২০২৫, ০২:৩৪ PM
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষ (সম্মান) ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে। এতে সাত ইউনিটের ১ হাজার ৮৪২ টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষার জন্য আবেদন করেছেন মোট ২ লাখ ১৯ হাজার ৩৯৯ জন শিক্ষার্থী। এতে আসন প্রতি প্রায় ১১৯ জন শিক্ষার্থী পরীক্ষায় বসবেন।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সচিব ও ডেপুটি রেজিস্টার (শিক্ষা) সৈয়দ মোহাম্মদ আলী রেজা এই তথ্য নিশ্চিত করেছেন।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, ‘ডি’ ইউনিটে অন্তর্ভুক্ত জীববিজ্ঞান অনুষদে সবচেয়ে বেশি আবেদন পড়েছে। এই ইউনিটে ৩১০ আসনের বিপরীতে ৭০ হাজার ২২০ জন শিক্ষার্থী আবেদন করেছেন। শুধুমাত্র ‘ডি’ আসন প্রতি লড়বেন ২২৬ জন। 

এছাড়া ‘এ’ ইউনিটে (গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ) আবেদন করেছেন ৬০ হাজার ৩৫১ জন ভর্তিচ্ছু। ‘এ’ ইউনিটে মোট আসন সংখ্যা ৪২৬ টি। প্রতি আসনের বিপরীতে পরীক্ষায় বসবেন প্রায় ১৪১ জন শিক্ষার্থী। 

‘বি’ ইউনিটে (সমাজবিজ্ঞান অনুষদ) ৩২৬ আসনের বিপরীতে আবেদন পড়েছে ২০ হাজার ৫৮৩টি। এই ইউনিটে আসন নিশ্চিত করতে গড়ে ৬৩ জনকে পিছনে ফেলতে হবে ভর্তিচ্ছুদের।

‘সি’ ইউনিটে (কলা ও মানবিকী অনুষদ, আইন অনুষদ ও তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট) ৪৬৬ আসনের বিপরীতে আবেদন পড়েছে ৪৭ হাজার ৪৯৭টি। এই ইউনিটে প্রতি আসনের জন্য লড়বেন ১০১ জন শিক্ষার্থী।

‘ই’ ইউনিটের অন্তর্ভুক্ত ব্যবসায় শিক্ষা অনুষদের মোট ২০০ আসনের বিপরীতে আবেদন করেছেন ১১ হাজার ৬১২ জন শিক্ষার্থী। আসন প্রতি পরীক্ষায় বসবেন ৫৮ জন। 

এছাড়া ‘আইবিএ-জেইউ’ তে স্বতন্ত্রভাবে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে ৫০ আসনের জন্য আবেদন পড়েছে ৫ হাজার ৪১১ টি। আসন প্রতি প্রায় ৯৮ জন শিক্ষার্থী পরীক্ষা দেবেন।

এছাড়া নাটক ও নাট্যতত্ত্ব এবং চারুকলা নিয়ে স্বতন্ত্র ‘সি১’ ইউনিটে সবচেয়ে কম আবেদন পড়েছে। এ আসনে মোট ৬৪ আসনের বিপরীতে আবেদন করেছেন ৩ হাজার ৭২৫ জন শিক্ষার্থী। এতে আসন প্রতি প্রায় ৫৮ জন ভর্তিচ্ছু পরীক্ষায় বসবেন। 

পরীক্ষার চূড়ান্ত সময়সূচি ও ভর্তি পরীক্ষা-সংশ্লিষ্ট অন্যান্য বিষয়াবলি আগামী ১১ ডিসেম্বর কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির সভায় সিদ্ধান্ত হবে বলে জানা গেছে।

প্রথমবারের মতো শিক্ষার্থীদের মেধাবৃত্তি দিচ্ছে কিশোরগঞ্জ বি…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ইয়াবা নিয়ে কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ আটক ২
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
চাঁদা না পেয়ে চিকিৎসককে হত্যার হুমকি, দেশীয় অস্ত্রসহ আটক ৭
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
আরব আমিরাতকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ কারা
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
সরকারি চাকরিতে ভাইভার নম্বর বাড়ানোর প্রতিবাদে জবিতে বিক্ষোভ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘে সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন পররাষ্ট্রমন…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9