ঢাবি আইবিএ ভর্তির প্রথম পর্যায়ের ফল প্রকাশ, কমিউনিকেশন টেস্টের তারিখ ঘোষণা

০৭ ডিসেম্বর ২০২৫, ০২:৫২ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ)-এর বিবিএ প্রোগ্রামের ভর্তি পরীক্ষার প্রথম পর্যায়ের ফলাফল প্রকাশ করা হয়েছে। নির্বাচিত শিক্ষার্থীদের আগামী ১৭ ডিসেম্বর কমিউনিকেশন টেস্ট অনুষ্ঠিত হবে। আজ রবিবার (৭ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

বার্তায় বলা হয়েছে, আইবিএ ভর্তি পরীক্ষার প্রথম পর্যায়ের ফলাফল প্রকাশ করা হয়েছে। শিক্ষার্থীরা ওয়েবসাইটে লগইন করে অথবা প্রবেশপত্রের নির্দেশনা অনুযায়ী এসএমএস করে নিজ নিজ ফলাফল দেখতে পারবে। প্রথম পর্যায়ের ফলাফলে নির্বাচিত শিক্ষার্থীদের আগামী ১৭ ডিসেম্বর  কমিউনিকেশন টেস্ট অনুষ্ঠিত হবে। বিস্তারিত জানতে ওয়েবসাইটের নোটিশ সেকশন এ আইবিএ নোটিশ দেখতে বলা হয়েছে।

আইবিএর বিবিএ প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে গত ২৮ নভেম্বর। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য এবার আবেদন পড়েছে ২ লাখ ৭১ হাজার ৯১০টি। ২০২৪-২৫ শিক্ষাবর্ষে আবেদন পড়েছিল ৩ লাখ ২৯ হাজার। সে হিসেবে প্রায় ৫৭ হাজার কম আবেদন পড়েছে। এবার প্রতি আসনে লড়ছেন ৪৪ ভর্তিচ্ছু।

আরও পড়ুন: সেন্ট্রাল ইউনিভার্সিটি নিয়ে উচ্চমাধ্যমিক ও স্নাতক শিক্ষার্থীদের পাল্টাপাল্টি কর্মসূচি

আইবিএ ইউনিটে ১২০টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ৯ হাজার ৫২টি। আসন প্রতি প্রায় ৭৯ দশমিক ৩৮টি আবেদন পড়েছে। চারুকলায় ১৩০টি আসনের জন্য ৬ হাজার ৫২১টি আবেদন জমা হয়। আসনপ্রতি আবেদন ৫০ দশমিক ১৬। 

মাউশির ৬১০ পদের ফল প্রকাশের দাবিতে চাকরিপ্রার্থীদের মানববন্…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
চার যুগ পর দখলমুক্ত ঢাবির ফজলুল হক হলের ১০১ নম্বর কক্ষ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
এক রাজ্যে ক্ষমতা কমছে ভারতের, পরিবর্তন আনা হচ্ছে সংবিধানেও
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
তরুণ উদ্যোক্তাদের অর্থায়নে ‘উদ্যোগ’ প্রকল্পের নীতিমালা জারি
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাসের ধাক্কায় আহত সেই স্কুলছাত্রী আইসিইউতে ৪ ঘণ্টার লড়াই শে…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ফরিদপুরে বাসের ধাক্কায় সাংবাদিক নিহত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9