ঢাবিতে ভর্তির বিষয় পছন্দক্রম ফরম পূরণের বর্ধিত সময় শেষ আজ

০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:২৯ AM
ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ভর্তির বিষয় পছন্দক্রম ফরম পূরণের বর্ধিত সময় শেষ হচ্ছে আজ শনিবার (৭ ফেব্রুয়ারি)। গত ২৭ জানুয়ারি এ প্রক্রিয়া শুরুর পর ৫ ফেব্রুয়ারি শেষ হওয়ার কথা ছিল। তবে পরে দুই দিন সময় বৃদ্ধি করা হয়। এ ফরম পূরণে ৫ দফা নির্দেশনা দিয়েছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এগুলো মেনে যথাযথভাবে বিষয় মনোনয়ন নিতে হবে তাদের। নির্ধারিত সময়ের মধ্যে ওয়েবসাইটে এ ফরম পূরণ করতে হবে উত্তীর্ণ শিক্ষার্থীদের। নির্ধারিত নিয়ে পূরণে ব্যর্থ হলে বিষয় মনোনয়ন পাবেন না তারা। এর ফলে ভর্তির সুযোগ থেকেও বঞ্চিত হবেন। বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ভর্তি কমিটি।

বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি সংক্রান্ত সব ইউনিটে ভর্তিযোগ্য (উত্তীর্ণ ও মেধাক্রমপ্রাপ্ত) শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ভর্তি মনোনয়ন প্রক্রিয়ায় অংশগ্রহণের লক্ষ্যে শিক্ষার্থী তথ্য বিস্তারিত ফরম ও বিষয় পছন্দক্রম পূরণের নির্ধারিত সময়সীমা ২ (দুই) দিন বৃদ্ধি করা হয়েছে। 

বর্ধিত সময় অনুযায়ী শিক্ষার্থীরা আগামী ৭ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে প্রয়োজনীয় তথ্য প্রদানপূর্বক ফরম পূরণ ও বিষয় পছন্দক্রম প্রদান করতে পারবেন।

ওয়েবসাইটে প্রকাশিত বিস্তারিত ফরম ও বিষয় পছন্দক্রম পূরণ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি সংক্রান্ত সকল ইউনিটে ভর্তিযোগ্য (উত্তীর্ণ ও মেধাক্রমপ্রাপ্ত) শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, তারা নিম্নলিখিত সময়সীমার মধ্যে ভর্তি মনোনয়ন প্রক্রিয়ায় অংশগ্রহণের উদ্দেশ্যে শিক্ষার্থী তথ্য বিস্তারিত ফরম ও বিষয় পছন্দক্রম প্রদান করতে পারবেন।

শুরুর তারিখ ও সময়: ২৭ জানুয়ারি, বিকেল সাড়ে ৩টা। শেষ তারিখ ও সময়: ৭ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট। বিশেষ দ্রষ্টব্য: ক. ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব ইউনিটের জন্য একজন শিক্ষার্থীর ক্ষেত্রে একটিমাত্র বিস্তারিত ফরম ও বিষয় পছন্দক্রম প্রযোজ্য হবে। ইউনিটভিত্তিক আলাদাভাবে ফরম পূরণের প্রয়োজন নেই।

আরও পড়ুন: ৪৪তম বিসিএসের গেজেট প্রকাশ, ভোটের আগেই যোগদান

খ. শিক্ষার্থীদের অনলাইনে বিস্তারিত ফরম ও বিষয় পছন্দক্রম পূরণের পূর্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইট https://admission.eis.du.ac.bd -এ লগইন করে ভর্তিযোগ্য বিষয়সমূহের তালিকা অনুযায়ী বিষয় পছন্দক্রম প্রস্তুত (খসড়া) করে রাখার জন্য পরামর্শ প্রদান করা হলো।

গ. বিস্তারিত ফরম ও বিষয় পছন্দক্রম পূরণের ক্ষেত্রে ল্যাপটপ বা ডেস্কটপ কম্পিউটার ব্যবহার করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হলো।

ঘ. নির্ধারিত সময়সীমার মধ্যে একজন শিক্ষার্থী একাধিকবার ফরম পূরণ করতে পারবে; তবে এর মধ্যে শুধুমাত্র একটি ফরম গ্রহণযোগ্য হবে। একাধিকবার ফরম পূরণ করা হলে শিক্ষার্থীর সর্বপ্রথম পূরণকৃত ফরমটি স্বয়ংক্রিয়ভাবে গৃহীত বলে গণ্য হবে।

ঙ. যদি কোনো শিক্ষার্থী সর্বপ্রথম পূরণকৃত ফরমের পরিবর্তে পরবর্তীতে পূরণ করা অন্য কোনো ফরম চূড়ান্তভাবে দাখিল করতে ইচ্ছুক হন, তবে সংশ্লিষ্ট ফরমটি ডাউনলোড করে স্বাক্ষরসহ, উচ্চমাধ্যমিকের রেজিস্ট্রেশন কার্ডের কপিসহ ৩ (তিন) কার্যদিবসের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি অফিসে সশরীরে উপস্থিত হয়ে (কক্ষ নং ২১৪, প্রশাসনিক ভবন) জমা দিতে হবে। অন্যথায়, সর্বপ্রথম পূরণকৃত ফরমটিই চূড়ান্ত ও কার্যকর বলে গণ্য হবে।

এসএসসির পুনর্নিরীক্ষণের ফল আজ, জানবেন যেভাবে
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ২য় বর্ষের ফরম পূরণের সময় বাড়ল
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের এক বিষয়ের প্রশ্নপ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
অনিয়ম ও জালিয়াতির অভিযোগের মুখে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
লেজেন্ডস লিগের দল ঘোষণা বাংলাদেশের, দলের আছেন যারা
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
যশোর বোর্ডে বিশেষ কোটায় ৫ ধরনের শিক্ষার্থীর ম্যানুয়ালি একাদ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9