কুবি ভর্তি পরীক্ষায় ‘এ’, ‘বি’ ও ‘সি’ ইউনিটে প্রথম যারা 

০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৪৬ AM
আব্দুল্লাহ আল আরাফাত, মো. মারুফ হাসান ও মো. রিয়াদ হোসাইন ভূঁইয়া

আব্দুল্লাহ আল আরাফাত, মো. মারুফ হাসান ও মো. রিয়াদ হোসাইন ভূঁইয়া © সংগৃহীত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) স্নাতক (সম্মান) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাত ১০টায় প্রকাশ করা হয়েছে। প্রকাশিত ফলাফলে তিনটি ইউনিটে সর্বোচ্চ নম্বর অর্জন করে প্রথম স্থান অর্জন করেছেন যে তিন শিক্ষার্থী।

ফলাফল অনুযায়ী, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের অন্তর্ভুক্ত ‘এ’ ইউনিটে সর্বোচ্চ ৮৫.২৫ নম্বর পেয়ে প্রথম হয়েছেন আব্দুল্লাহ আল আরাফাত। কলা ও মানবিক, সামাজিক বিজ্ঞান এবং আইন অনুষদের অন্তর্ভুক্ত ‘বি’ ইউনিটে সর্বোচ্চ ৮৬.২৫ নম্বর পেয়ে প্রথম হয়েছেন মো. মারুফ হাসান। আর বিজনেস স্টাডিজ অনুষদের ‘সি’ ইউনিটে সর্বোচ্চ ৮৮ নম্বর পেয়ে প্রথম স্থান অর্জন করেছেন মো. রিয়াদ হোসাইন ভূঁইয়া। 

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ভর্তি পরীক্ষার কমিটি বিষয়টি নিশ্চিত করেন। এর আগে সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে ফলাফল প্রকাশের তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ বছর বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ‘এ’ ইউনিটে পাশের হার ৫৫.০৮ শতাংশ। এ ইউনিটে মোট আবেদন জমা পড়ে ৪৬ হাজার ৩৩৬ জন ভর্তিচ্ছুর, যার মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১৭ হাজার ২০৩ জন শিক্ষার্থী।

কলা ও মানবিক, সামাজিক বিজ্ঞান এবং আইন অনুষদের ‘বি’ ইউনিটে পাশের হার ৫৪.৭৬ শতাংশ। এই ইউনিটে আবেদন করেন ৩৭ হাজার ৬১৪ জন ভর্তিচ্ছু এবং উত্তীর্ণ হয়েছেন ১৬ হাজার ৯৮ জন। এছাড়াও বিজনেস স্টাডিজ অনুষদের ‘সি’ ইউনিটে পাশের হার ছিল সর্বোচ্চ ৬৪.৩৩ শতাংশ। এ ইউনিটে ১২ হাজার ৮৩০ জন আবেদনকারীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৬ হাজার ৬৪৮ জন শিক্ষার্থী।

জানা গেছে, ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের আগামী ১১ ফেব্রুয়ারি থেকে ১৭ ফেব্রুয়ারির মধ্যে সাবজেক্ট চয়েজ দিতে হবে।

উল্লেখ্য, গত ৩০ জানুয়ারি ‘এ’ ইউনিট এবং ৩১ জানুয়ারি ‘বি’ ও ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এসএসসির পুনর্নিরীক্ষণের ফল আজ, জানবেন যেভাবে
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ২য় বর্ষের ফরম পূরণের সময় বাড়ল
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের এক বিষয়ের প্রশ্নপ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
অনিয়ম ও জালিয়াতির অভিযোগের মুখে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
লেজেন্ডস লিগের দল ঘোষণা বাংলাদেশের, দলের আছেন যারা
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
যশোর বোর্ডে বিশেষ কোটায় ৫ ধরনের শিক্ষার্থীর ম্যানুয়ালি একাদ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9