কুবি ভর্তি

জানা গেল ৩ ইউনিটের পাসের হার, ফল জানার জন্য অপেক্ষা করতে হবে

০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৫৫ PM , আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:০৩ PM
কুবি লোগো

কুবি লোগো © ফাইল ফটো

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের সকল ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল আজ প্রকাশ করা হবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাত ১০টা থেকে ফলাফল জানা যাবে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে জানানো হয়, নির্ধারিত সময়েই একযোগে ‘এ’, ‘বি’ ও ‘সি’ তিনটি ইউনিটের ফল প্রকাশ করা হবে। 

এবারের ভর্তি পরীক্ষায় ‘এ’ ইউনিটে পাসের হার ৫৫ দশমিক ৮ শতাংশ। ‘এ’ ইউনিটে সর্বোচ্চ প্রাপ্ত নম্বর ৮৫ দশমিক ২৫ এবং মোট উত্তীর্ণ পরীক্ষার্থীর সংখ্যা ১৭ হাজার ২০৩ জন। ‘বি’ ইউনিটে পাসের হার ৫৪ দশমিক ৭৬ শতাংশ। সর্বোচ্চ প্রাপ্ত নম্বর ৮৬ দশমিক ২৫ এবং উত্তীর্ণ হয়েছেন ১৬ হাজার ৯৮ জন পরীক্ষার্থী।

অন্যদিকে ‘সি’ ইউনিটে পাসের হার ৬৪ দশমিক ৩৩ শতাংশ। এই ইউনিটে সর্বোচ্চ প্রাপ্ত নম্বর ৮৮ এবং উত্তীর্ণ পরীক্ষার্থীর সংখ্যা ৬ হাজার ৬৪৮ জন।

ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের আগামী ১১ ফেব্রুয়ারি থেকে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত অনলাইনের মাধ্যমে সাবজেক্ট চয়েজ প্রদান করতে হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এছাড়াও ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট ও বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যাবে বলে জানানো হয়েছে।

জবি উপাচার্যের নামে ভুয়া ফেসবুক-হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, সতর…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
রাত নামলেই মৃত্যুফাঁদ মোবারকগঞ্জ রেলস্টেশনে
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন আজ
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
কিশোর অপরাধ দমনে আড্ডা থেকে ৩১ কিশোর আটক, মুচলেকায় ছাড়
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
দুর্বৃত্তদের আগুনে পুড়ল নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের কাশবন
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
নারী কর্মচারী-শিক্ষার্থীকে কুপ্রস্তাবের অভিযোগ প্রধান শিক্ষ…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬