এবার শাপলা কলিকে সমর্থন দিল গণঅধিকার প্রার্থী

১১ ফেব্রুয়ারি ২০২৬, ১২:২৭ AM
শাপলা কলি

শাপলা কলি © সংগৃহীত

কুড়িগ্রাম-২ (সদর, রাজারহাট ও ফুলবাড়ি) আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনীত প্রার্থী ড. আতিক মুজাহিদকে সমর্থনের ঘোষণা দিয়েছে গণঅধিকার পরিষদের সম্ভাব্য প্রার্থী মোঃ আব্দুল্লাহ মিয়া বাবলু।

স্থানীয় পর্যায়ের নেতা-কর্মীদের অনুরোধ, রাজনৈতিক বাস্তবতা এবং সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়। এক বিজ্ঞপ্তিতে গণঅধিকার পরিষদের এই প্রার্থীর পক্ষ থেকে জানানো হয়, শাপলা কলি প্রতীকের প্রার্থী ড. আতিক মুজাহিদকে বিজয়ী করতে নেতা-কর্মী, সমর্থক ও ভোটারদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান জানানো হয়েছে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় বিজয় অর্জন সম্ভব হবে—এমন আশাবাদও ব্যক্ত করা হয়।

এদিকে, মো. আবদুল্লাহ মিয়া বাবলু বিষয়টি ব্যাখ্যা করেছেন। এ বিষয়ে তার সঙ্গে কথা হলে তিনি বলেন, “আমি গণঅধিকার পরিষদের পক্ষ থেকে কুড়িগ্রাম-২ আসনের মনোনীত প্রার্থী ছিলাম। বিশেষ কারণে আমি চূড়ান্তভাবে মনোনয়ন সাবমিট করিনি। দলীয় প্রার্থী না থাকার কারণে মাঠ পর্যায়ের নেতা-কর্মীরা সবসময় আমার সঙ্গে যোগাযোগ রাখতেন এবং ড. আতিক মুজাহিদের পক্ষে কাজ করার আগ্রহ প্রকাশ করতেন।”

তিনি আরও বলেন, “দীর্ঘদিন ধরেই আমাকে ড. আতিক মুজাহিদকে সমর্থন দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছিল, তবে আমি এতদিন ফেসবুকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দিইনি। গতকাল জেলা সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৬–৭ জন বিএনপির জেলা নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাৎ করে তাদের সমর্থণের কথা জানাই। তবে এ বিষয়ে জেলা কমিটির কোনো আনুষ্ঠানিক সভা বা অনুমোদন নেওয়া হয়নি।”

বাবলু জানান, মাঠ পর্যায়ের নেতা-কর্মীদের অনুরোধের প্রেক্ষিতেই তিনি ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে ড. আতিক মুজাহিদকে সমর্থন জানিয়ে পোস্ট দিয়েছেন।

এ বিষয়ে ড. আতিক মুজাহিদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আমি কুড়িগ্রামের মানুষের জন্য কাজ করতে এসেছি—কোনো দলের একক নেতা হিসেবে নয়। কুড়িগ্রামে ন্যায়, ইনসাফ ও সংস্কারপন্থীদের মাঝে যে গণজাগরণ তৈরি হয়েছে, সেই যাত্রায় বাবলু ভাইও আমাদের একজন সহযোদ্ধা হিসেবে যুক্ত হয়েছেন। আমি তাকে আন্তরিকভাবে স্বাগত জানাই।”

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, কুড়িগ্রাম-২ আসনে বিভিন্ন রাজনৈতিক শক্তির এই সমর্থন ও সমন্বয় আসন্ন নির্বাচনে নতুন সমীকরণ তৈরি করতে পারে।

জাকির নায়েকের প্রত্যর্পণ নিয়ে মোদির সঙ্গে আলোচনা হয়েছে: মাল…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রানার গ্রুপ নিয়োগ দেবে ১০ সিনিয়র অফিসার, আবেদন অভিজ্ঞতা ছাড়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বিদেশি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথ ও দ্বৈত ডিগ্রি চালুর উদ্যো…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ওষুধ ছাড়াই বিষণ্নতা নিরাময়ের গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতি প…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাজধানী থেকে তরুণীর খণ্ডিত মরদেহ উদ্ধার
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
স্কলারশিপে পড়ুন চীনের পিকিং ইউনিভার্সিটিতে, আবাসন-মাসিক উপব…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9