ঢাবির প্রথমবর্ষে ভর্তির প্রথম বিষয় মনোনয়ন প্রকাশ

১০ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০০ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তির আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে প্রথম বিষয় মনোনয়ন প্রকাশ করা হয়েছে। আগামী ১৬ ফেব্রুয়ারির মধ্যে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের অগ্রিম ফি জমা দিতে হবে। এর আগে বিষয় পছন্দক্রম ফরম পূরণের বর্ধিত সময় শেষ হয় গত শনিবার (৭ ফেব্রুয়ারি)। 

গত ২৭ জানুয়ারি এ প্রক্রিয়া শুরুর পর ৫ ফেব্রুয়ারি শেষ হওয়ার কথা ছিল। তবে পরে দুই দিন সময় বৃদ্ধি করা হয়। এ ফরম পূরণে ৫ দফা নির্দেশনা দিয়েছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে বিষয় মনোনয়ন প্রকাশ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে প্রথম বিষয় মনোনয়ন প্রকাশ করা হয়েছে। প্রথম বিষয় মনোনয়নের ক্ষেত্রে অগ্রিম ফি (১০০/৫০০ টাকা) প্রদানের সর্বশেষ তারিখ ১৬ ফেব্রুয়ারি। 

আরও পড়ুন: সমালোচনার মুখে শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত কার্যক্রম স্থগিত মন্ত্রণালয়ের

সংশ্লিষ্ট সকল ভর্তিযোগ্য শিক্ষার্থীকে বিষয় মনোনয়ন সংক্রান্ত বিস্তারিত তথ্য জানার জন্য স্ব স্ব ইউনিটের নোটিশ সেকশন দেখার অনুরোধ করা হলো।

প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন আজ
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
কিশোর অপরাধ দমনে আড্ডা থেকে ৩১ কিশোর আটক, মুচলেকায় ছাড়
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
দুর্বৃত্তদের আগুনে পুড়ল নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের কাশবন
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
নারী কর্মচারী-শিক্ষার্থীকে কুপ্রস্তাবের অভিযোগ প্রধান শিক্ষ…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
কিশোর অপরাধ দমন অভিযানে লক্ষ্মীপুরে আটক ১৮২
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
নবম পে স্কেলের পে-ফিক্সেশন সুষ্ঠুভাবে করতে অনলাইন প্রশিক্ষণ…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬