ভোট চুরি হতে পারে, ফল না নিয়ে কেউ ফিরবেন না: জামায়াত আমির

১১ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫৩ AM
প্রেস ব্রিফিংয়ে জামায়াত আমির

প্রেস ব্রিফিংয়ে জামায়াত আমির © মিডিয়া সেল

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘নির্বাচনে ভোট দেওয়ার পরও আপনার ভোট চুরি হতে পারে। তাই ভোটের ফল না নিয়ে কেউ ফিরবেন না’। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাতে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের বৈঠক শেষে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। এ সময় ১১ দলীয় জোটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জামায়াত আমির বলেন, এবরে প্রেক্ষাপট ভিন্ন। দেশের শতকরা ৪০ ভাগ ভোটার জীবনে একবারের জন্যও ভোট দিতে পারেনি। ভোটের মাঠ বিপন্ন হলে সেটি তরুণেরা বরদাশত করবে না। ভোটাররাই এর জবাব দেবে। শৃঙ্খলার দায়িত্বে থাকা বাহিনী যেন তাদের কর্তৃব্য পালন করে। তাহলে জনগণকে কিছু করতে হবে না। তবে তারা ব্যর্থ হলে জনগণ তাদের দায়িত্ব ঠিক পালন করবে এবং সুষ্ঠু ভোট আদায় করে নেবে।

তিনি বলেন, আমরা সমাজে সর্বত্র ন্যায়বিচার দেখতে চাই। এটি যদি করা যায়, তাহলে আমাদের সমাজ যে অবস্থায় আছে; তা থেকে আমরা অনেক দূর এগিয়ে যাব। আমাদের যুবকরা কাজ চায়, তারা কারও দয়া চায় না। তারা নিজে বাংলাদেশ গড়ার অংশীদার হতে চায়। আমরা তাদের হাতে কাজ তুলে দিয়ে বলতে চাই, এবার তোমরা বাংলাদেশটা গড়ো। আমরা তরুণদের হাতে বাংলাদেশ তুলে দেয়ার প্রস্তুতি নিচ্ছি।

ডা. শফিক বলেন, নির্বাচন পরিচালনার সাথে সম্পৃক্ত সকলের প্রতি অনুরোধ করছি, প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে বাংলাদেশ আপনাদেরও। আপনারা ন্যায়নিষ্ঠভাবে দায়িত্ব পালন করবেন। তাহলে জনগণের ভালোবাসা পাবেন, সমর্থন পাবেন এবং জনগণ আপনাদের কাজের প্রতি সম্মান জানিয়ে মূল্যায়ন করবে।

ধানমন্ডির পর এবার মহাখালীতেও বহুতল ভবনে আগুন
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ভিকারুননিসায় একাদশে ভর্তি: ফরম পূরণের সময়সূচি প্রকাশ
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
যশোর শিক্ষা বোর্ডে নতুন করে জিপিএ-৫ পেল ৭৫৩ শিক্ষার্থী
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
সরকারি চাকরিতে ভাইভার নম্বর বাড়ানোর উদ্যোগ থেকে সরে আসার ইঙ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. সিরাজুল হক আর নেই
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ভাইভার নম্বর বাড়ানোর প্রস্তাব বাতিলের দাবিতে খুবিতে শিক্ষার…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9