রাবির ‘এ’ ইউনিটের লিখিত ও ব্যবহারিক পরীক্ষার ফল প্রকাশের তারিখ জানালেন ডিন

১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:০১ PM , আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:০৩ PM
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লোগো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লোগো © টিডিসি সম্পাদিত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার লিখিত ও ব্যবহারিকের ফল প্রকাশ হতে পারে আগামী ১৩ অথবা ১৪ ফেব্রুয়ারি। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ড. বেলাল হোসেন দ্য ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, 'এ' ইউনিটের লিখিত ও ব্যাবহারিক পরীক্ষা ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। এই পরীক্ষার খাতা দেখার সময় দেওয়া হয়েছে এক সপ্তাহ। শিক্ষকেরা আগামী ১৩-১৪ ফেব্রুয়ারি মার্কস জমা দেবেন। ওই দিনই ফলাফল প্রকাশিত হবে।

উল্লেখ্য, সঙ্গীত ও নাট্যকলা বিভাগের ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত গত ১, ২ ও ৩ ফেব্রুয়ারি এবং চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র; মৃৎশিল্প ও ভাস্কর্য, গ্রাফিক ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস বিভাগসমূহের ব্যাবহারিক পরীক্ষা গত ৭ ফেব্রুয়ারি এবং আইন; আইন ও ভূমি প্রশাসন এবং ইংরেজি বিভাগে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের লিখিত পরীক্ষা ৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়। 

ইংরেজি বিভাগের জন্য এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীদের মধ্য থেকে ইংরেজি অংশে প্রাপ্ত সর্বোচ্চ নম্বরের ভিত্তিতে ১৫০০ জন, আইন বিভাগ এবং আইন ও ভূমি প্রশাসন বিভাগের জন্য এমসিকিউ পরীক্ষায় বাংলা ও ইংরেজি উভয় অংশে ৪৫% নম্বরপ্রাপ্ত পরীক্ষার্থীদের মধ্যে সর্বোচ্চ নম্বরের ভিত্তিতে প্রথম ১৫০০ জন পরীক্ষার্থীদের নিয়ে উক্ত সমন্বিত লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।

ইংরেজি বিভাগের জন্য শুধু লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে চূড়ান্ত মেধাতালিকা ও অপেক্ষমান তালিকা প্রস্তুত করা হবে। অপরদিকে আইন বিভাগ এবং আইনও ভূমি প্রশাসন বিভাগের জন্য এমসিকিউ ও লিখিত পরীক্ষায় প্রাপ্ত যৌথ নম্বরের ভিত্তিতে চূড়ান্ত মেধা তালিকা ও অপেক্ষমান তালিকা প্রস্তুত করা হবে।

‘চাকসুর মেয়াদ গুনে গুনে ২৮ দিন আছে, এরপর পিটিয়ে বের করে দেব…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
সরকারি চাকরিজীবীদের বার্ষিক ইনক্রিমেন্ট সমান থাকছে না, কোন …
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
সকালটা শুরু করুন এই ৬ অভ্যাসে, দূর হবে কোষ্ঠকাঠিন্য
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
সরকারি চাকরিজীবীদের ১১ ধরনের সুযোগ-সুবিধায় আসছে বড় পরিবর্তন
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ক্যাম্পাসের বাইরে ছাত্রীনিবাসে গিয়ে ‘মব’ তৈরির অভিযোগ চবি শ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর বক্তব্য চলাকালে লোডশেডিং, জিএমকে স্ট্যান্ড র…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9