জবির ভর্তি পরীক্ষা: প্রতি আসনে লড়বেন ৭১ পরীক্ষার্থী

০৬ ডিসেম্বর ২০২৫, ০১:৫০ PM , আপডেট: ০৬ ডিসেম্বর ২০২৫, ০৫:৩০ PM
জগন্নাথ বিশ্ববিদ্যালয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের ভর্তির আবেদন শেষ হয়েছে। এবার ২৮১৫ টি আসনের বিপরীতে মোট ১ লাখ ৯৯ হাজার ৯৫৪ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী আবেদন করেছেন। অর্থাৎ, এবার প্রতি আসনের বিপরীতে ৭১ জন শিক্ষার্থী লড়াই করবেন। আজ শনিবার (৬ ডিসেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক শেখ মো. গিয়াসউদ্দিন এসব তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, গত ২০ নভেম্বর দুপুর ১২টা থেকে শুরু হয়ে গতকাল ৫ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের (https://admission.jnu.ac.bd) মাধ্যমে অনলাইনে আবেদনে আবেদন করার সুযোগ পেয়েছেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।

এবার চারুকলা অনুষদভুক্ত ‘ই’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে শুরু হবে ভর্তি পরীক্ষা। আগামী ১৩ ডিসেম্বর বেলা তিনটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ২৬ ডিসেম্বর বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ২৭ ডিসেম্বর বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের পরীক্ষা আগামী ৯ জানুয়ারি বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। কলা ও আইন অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের পরীক্ষা আগামী ৩০ জানুয়ারি বিকেল তিনটা থেকে সাড়ে চারটা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয়ের নিজস্ব তত্ত্বাবধানে বহুনির্বাচনি (এমসিকিউ) পদ্ধতিতে ভর্তি পরীক্ষা গ্রহণ করা হবে। আসন বিন্যাস যথাসময়ে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। মোট ১০০ নম্বর বিবেচনায় মেধা তালিকা প্রস্তুত করা হবে। নিম্নের ছকে উল্লিখিত তিনটি বিষয়ে বহুনির্বাচনি পরীক্ষা হবে। ইউনিটি এ, বি, সি ও ডি-এর সময় হবে ১ ঘণ্টা। ইউনিট ‘ই’ এর পরীক্ষার সময় হবে ১ ঘণ্টা ৩০ মিনিট।

পরীক্ষার নম্বর বণ্টন নিম্নরূপ

বহুনির্বাচনি (এমসিকিউ) ৭২ নম্বর, এসএসসি/সমমান ১০ নম্বর, এইচএসসি/সমমান ১৮ নম্বরসহ মোট ১০০ নম্বর। এমসিকিউ পরীক্ষায় প্রতিটি বিষয়ের নম্বর ২৪। তবে ইউনিট ‘ই’ এর প্রতিটি বিষয়ের নম্বর ৯। প্রতিটি প্রশ্নের মান ০.৭৫। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা হবে এবং তা বিষয়ভিত্তিক সমন্বয় করা হবে।

 ইউনিট ‘বি’ এর অন্তর্ভুক্ত সংগীত ও নাট্যকলা এবং ইউনিট ‘ডি’ এর অন্তর্ভুক্ত ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের বহুনির্বাচনি পরীক্ষার ফলাফলের পর মেধা তালিকার ভিত্তিতে ৫০ নম্বরের ব্যাবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

বহুনির্বাচনি ও ব্যাবহারিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে চূড়ান্ত মেধা তালিকা প্রণয়ন করা হবে। উল্লেখ্য, ব্যাবহারিক পরীক্ষার জন্য নির্দিষ্ট হারে ফি প্রযোজ্য হবে। ব্যবহারিক পরীক্ষার ফি ও সময়সূচি পরবর্তীতে https://admission.jnu.ac.bd ওয়েবসাইটের মাধ্যমে জানানো হবে। ইউনিট ‘ই’ এ ৪৫ নম্বরের ব্যাবহারিক এবং ২৭ নম্বরের বহুনির্বাচনি (এমসিকিউ) পরীক্ষা অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, গতবারে লিখিত পদ্ধতিতে ভর্তি পরীক্ষা হলেও এবার শুধু বিশ্ববিদ্যালয়ের নিজস্ব তত্ত্বাবধানে বহুনির্বাচনি (এমসিকিউ) পদ্ধতিতে ভর্তি পরীক্ষা গ্রহণ করা হবে।

টেকসই উন্নয়নে ফিনটেক ও সবুজ অর্থায়নের গুরুত্ব তুলে ধরল বরেন…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
অবৈধ শিক্ষার্থী অপসারণ সহ পাঁচ দফা দাবি ইবি ছাত্রশিবিরের
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
জাকির নায়েকের প্রত্যর্পণ নিয়ে মোদির সঙ্গে আলোচনা হয়েছে: মাল…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রানার গ্রুপ নিয়োগ দেবে ১০ সিনিয়র অফিসার, আবেদন অভিজ্ঞতা ছাড়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বিদেশি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথ ও দ্বৈত ডিগ্রি চালুর উদ্যো…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ওষুধ ছাড়াই বিষণ্নতা নিরাময়ের গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতি প…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9