একদিন এগিয়ে আনা হলো রুয়েটের ভর্তি পরীক্ষা

১৮ নভেম্বর ২০২৫, ০৬:০৫ PM , আপডেট: ১৮ নভেম্বর ২০২৫, ০৬:০৫ PM
রুয়েট ক্যাম্পাস

রুয়েট ক্যাম্পাস © ফাইল ছবি

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২০২৫-২৬ সেশনের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা একদিন এগিয়ে আনা হয়েছে। আগামী ২৩ জানুয়ারির পরিবর্তে ২২ জানুয়ারি এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আজ মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেলে ভর্তি পরীক্ষার স্টিয়ারিং কমিটির এক সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। পরীক্ষার কেন্দ্রসহ ভর্তি পরীক্ষা সংক্রান্ত অন্য সকল সিদ্ধান্ত ও প্রার্থীদের যোগ্যতা অপরিবর্তিত রয়েছে বলে সভায় সিদ্ধান্ত হয়।

শিক্ষার্থীদের সুবিধার্থে এবারই প্রথমবারের মতো রুয়েটের পাশাপাশি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) কেন্দ্রেও ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সিদ্ধান্ত অনুসারে, স্নাতক প্রথমবর্ষ (২০২৫-২৬) ভর্তি পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে।

রুয়েটের ১২ শতাধিক আসনের বিপরীতে ১৯ হাজার শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন। 

মিরসরাইয়ে অগ্নি দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬