খুবির ভর্তি পরীক্ষা নিজস্ব পদ্ধতিতে, তারিখ নিয়ে সিদ্ধান্ত এ সপ্তাহেই

০৭ অক্টোবর ২০২৫, ০২:২২ PM
খুলনা বিশ্ববিদ্যালয়

খুলনা বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার সময় ও তারিখ এখনও নির্ধারণ করা হয়নি। তবে এ বছরও নিজস্ব পদ্ধতিতেই পরীক্ষা নিতে চান বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. হারুনর রশীদ খান। ফেব্রুয়ারিতে নির্বাচনের কারণে এ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়ও এগিয়ে আসতে পারে।

আজ মঙ্গলবার (১০ অক্টোবর) অধ্যাপক ড. মো. হারুনর রশীদ খান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘আমরা এখনও পরীক্ষার তারিখ নির্ধারণ করিনি। ফেব্রুয়ারিতে যেহেতু রমজান ও নির্বাচন হবার সম্ভাবনা আছে, তই আশা করা যায় পরীক্ষা কিছুটা এগিয়ে আসতে পারে। পরিক্ষার তারিখের বিষয়ে এ সপ্তাহের মধ্যেই সিদ্ধান্ত আসতে পারে।’

তিনি আরও বলেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয়ের যেহেতু টার্ম সিস্টেম ফলো করে, যা অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে আলাদা। জিএসটি সিস্টেমে থাকলে আমাদের সেশন জটের মধ্যে পড়তে হয়। তাই ইউজিসি ও অন্য বিশ্ববিদ্যালয়ের প্রেশার থাকলেও আমরা চাই, আমাদের নিজস্ব পদ্ধতিতে পরীক্ষা নিতে।’

আরও পড়ুন: এক বছরেই অনুমোদন ৮ পাবলিক বিশ্ববিদ্যালয়ের, অস্তিত্ব নেই ৫টির

উল্লেখ, শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে আগের শিক্ষাবর্ষে খুলনা বিশ্ববিদ্যালয় জিএসটি থেকে বেরিয়ে এসে নিজস্ব পদ্ধতিতে পরীক্ষা নেয়। এতে এমসিকিউ ও লিখিত দুই ধরনের অংশ থাকে। ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় তিনটি ( খুলনা, ঢাকা ও রাজশাহী) বিভাগীয় শহরে। ১ হাজার ১১০ টি সিটের বিপরীতে এ, বি ও সি ইউনিট মিলিয়ে রেকর্ড সংখ্যক ১ লাখ ৭ হাজার ৬৮৫টি আবেদন পড়েছিল।

ইট-বোতল-ভাঙা আয়না দিয়ে বাসের সিট দখল, কুবি শিক্ষার্থীদের ক্…
  • ১৯ আগস্ট ২০২৬
শেখ মুজিবুর রহমানকে নিয়ে ফেসবুকে পোস্ট, কলেজশিক্ষক সাময়িক ব…
  • ১৯ আগস্ট ২০২৬
সাবেক শিক্ষা মন্ত্রী দীপু মনির স্বামী আর নেই
  • ১৯ আগস্ট ২০২৬
বিসিএসে সুপারিশপ্রাপ্ত তানভীরের আর যোগ দেওয়া হলো না, রেললাই…
  • ১৯ আগস্ট ২০২৬
জন্মদিনের দাওয়াত দিয়ে যুবককে মারধর, ১০ লাখ টাকা দাবি, ইউনিয়…
  • ১৮ আগস্ট ২০২৬
নোবিপ্রবি ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি, কঠোর অবস্থানে প্রশাসন
  • ১৮ আগস্ট ২০২৬