জাবির ভর্তি পরীক্ষা কবে, জানা যাবে আজ

০৭ অক্টোবর ২০২৫, ১২:৩৫ PM , আপডেট: ০৭ অক্টোবর ২০২৫, ১২:৩৬ PM
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা কবে হবে, সে বিষয়ে সভায় বসছে ভর্তি কমিটি। কবে ভর্তি পরীক্ষা নেওয়া হবে, সে বিষয়ে এতে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। বেলা ২টা থেকে সভা শুরু হওয়ার কথা রয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) আলী রেজা আজ মঙ্গলবার দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‌আজ বেলা ২টায় ভর্তি কমিটির সভা হবে। এতে ভর্তি পরীক্ষার সময় নির্ধারণের বিষয়টি এজেন্ডায় রয়েছে। সভা শেষে বিস্তারিত বলা যাবে।

আরও পড়ুন: মেডিকেল ভর্তি পরীক্ষা ১২ ডিসেম্বর, অপরিবর্তিত থাকছে এমসিকিউ পরীক্ষা পদ্ধতি

জানা গেছে, আগামী বছরের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের কারণে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে অনেক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময় এগিয়ে আসতে পারে। ইতোমধ্যে একাধিক বিশ্ববিদ্যালয়ের ভর্তির পরীক্ষার সময় এগিয়ে আনার ঘোষণা দেওয়া হয়েছে।

চলতি বছরের ৯ ফেব্রুয়ারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়। পরীক্ষা চলে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত।

বিসিএসআইআর স্কুলের অনিয়ম খতিয়ে দেখতে তদন্তে যাচ্ছে মাউশি
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
আওয়াজ উঠছে ‘আওয়াজ ডট বিডি’-তে, শিক্ষাপ্রতিষ্ঠানের ৫১ শতাংশই…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
সাইবার আইন নিয়ে দেশে প্রথম জাতীয় মুট কোর্ট প্রতিযোগিতা আয়োজ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা মহানগরীর সব স্কুল-কলেজের জন্য মাউশির নির্দেশনা
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজে অধ্যাপকসহ ৬ পদে নিয়োগ
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9